মনোনয়ন জমার আগে রক্তদান করলেন দেব, 'যত ভোট তত গাছ' স্লোগান তুললেন

এবার তৃণমূল, বিজেপির বহু প্রার্থী মন্দিরে পুজো দিয়ে মনোনয়নপত্র জমা দিতে গিয়েছেন। ঘাটালের কর্মী সমর্থকরাও সেই কথা বলেছিলেন প্রার্থীকে। দেব সেই কথা কানে তুললেন না। মনোনয়নপত্র জমা দেওয়ার আগে তিনি রক্তদান করলেন।

আজ বৃহস্পতিবার মনোনয়ন জমা দিলেন বিদায়ী সাংসদ দীপক অধিকারী ওরফে দেব। এবারও জয়ের ব্যাপারে তিনি বরাবরই আশাবাদী। তবে এবার আরও নতুন দৃষ্টিভঙ্গিতে দেবকে দেখতে পাওয়া যাচ্ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার দিনেও অন্য ছবি ধরা পড়ল। 'যত ভোট তত গাছ', এই স্লোগান তুললেন ঘাটালের তৃণমূল প্রার্থী।

Dev

এদিন সকালে ঘাটাল মহকুমা হাসপাতালে ব্লাড ব্যাঙ্কে রক্তদান করলেন দেব। তিনি ওই হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদে রয়েছেন। প্রবল গরমে রক্ত সংকট হয়। ব্লাড ব্যাঙ্কেও রক্ত সংকট দেখা দিয়েছে। সে কারণেই রক্ত দিলেন।

এই বিষয়ে দেব বলেছেন, " আজ আমার মনোনয়ন। আজ একটা বিশেষ দিন। অনেকেই আজ দেখতে চাইবেন দেব কী করলেন। তাদের উদ্দেশ্যে বার্তা দিতেই রক্তদান করলাম।" সাধারণত গরম কালে রক্তের প্রয়োজন হয় থ্যালাসেমিয়া রোগীদের৷ অনেক সময় রক্ত না পাওয়ায় সমস্যা দেখা দেয়। বৃহস্পতিবার গাছ লাগানোর বার্তাও দিলেন তৃণমূল প্রার্থী।

এবারের নির্বাচনে তিনি যত ভোট পাবেন তত গাছ লাগাবেন। এই বার্তা দিয়েছেন দেব। তৃণমূল প্রার্থীর কথায়, " আমি যত ভোট পাব, ঘাটাল লোকসভা এলাকায় তত গাছ লাগাব। আমি যদি ৮ লক্ষ, ৯ লক্ষ ভোট পাই, ততগুলাই গাছ লাগাব।" রাজনৈতিক দলের কোনও প্রার্থীর এ এক নতুন বিষয়। এমনই মনে করছে রাজনৈতিক মহলের একটা অংশ।

চলতি মরসুমে উত্তপ্ত বঙ্গের আবহাওয়া। তাপপ্রবাহ চলছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। এই অবস্থায় অনেক বেশি করে গাছ লাগানোর বার্তা ঘোরাফেরা করছে সোশ্যাল মিডিয়ায়। এবার সেই লক্ষ্যেই হাঁটলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেব।

মিছিল করে মনোনয়নপত্র জমা দিতে যান দেব। প্রচুর তৃণমূল কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। এ দিনও কুণাল ঘোষ সম্পর্কে একটি বক্তব্যও রাখেননি দেব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+