তৃণমূলকে হারাতে নন্দকুমার মডেল! বাম-বিজেপির হাত ধরাধরিতে পঞ্চায়েতের আগে জোট-জল্পনা
শিলিগুড়ি মডেলের পর বাংলায় চর্চা চলছে নন্দকুমার মডেল নিয়ে। শুধু চর্চা নয়, তা ফের প্রয়োগও করে ফেলল বামফ্রন্ট ও বিজেপি। শুভেন্দু অধিকারীর জেলায় তৃণমূলকে রুখতে ফের বাম ও বিজেপি হাত ধরাধরি করল।
শিলিগুড়ি মডেলের পর বাংলায় চর্চা চলছে নন্দকুমার মডেল নিয়ে। শুধু চর্চা নয়, তা ফের প্রয়োগও করে ফেলল বামফ্রন্ট ও বিজেপি। শুভেন্দু অধিকারীর জেলায় তৃণমূলকে রুখতে ফের বাম ও বিজেপি হাত ধরাধরি করল। রবিবার মহিষাদলের একটি সমবায় সমিতি নির্বাচনে পরস্পর-বিরোধী দুই দল জোটবদ্ধ হল শাসক দল তৃণমূলকে হারাতে।

নন্দকুমার সমবায় সমিতি নির্বাচনে সিপিএম তথা বামফ্রন্ট ও বিজেপি হাত মিলিয়ে তৃণমূলকে হারিয়ে দিয়েছিল। তৃণমূল নন্দকুমারের ওই নির্বাচনে খাতাই খুলতে পারেনি। সেই সাফল্যকে পাথেয় করে মহিষাদলেও একই পন্থা অবলম্বন করল। তৃণমূলকে হারাতে বিজেপি ও সিপিএম এক জোট হয়ে এদিন নির্বাচনে লড়ছে বলে স্থানীয় রাজনৈতিক মহল সূত্রে জানা গিয়েছে।
পূর্ব মেদিনীপুরেরই মহিষাদলের কেশবপুর জালপাই রাধাকৃষ্ণ সমবায় সমিতির ভোট হচ্ছে রবিবার। এই নির্বাচনে সম্পূ্র্ণ ভিন্ন মেরুতে থাকা দুটি রাজনৈতিক দল একসঙ্গে হাত মিলিয়েছে। তৃণমূলকে হারাতে বাম ও বিজেপির একসঙ্গে হাঁটা আগামীর লক্ষ্যে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলও। বামেরা অলিখিত এই জোট করে পঞ্চায়েত নির্বাচনে ফায়দা তুলতে পারে বলেও মনে করছে রাজনৈতিক মহল।
মহিষাদলের কেশবপুর জালপাই রাধাকৃষ্ণ সমবায় সমিতির ভোট মোট ৭৬ আসনে। তার মধ্যে একটি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গিয়েছে তৃণমূল। বাক ৭৫ আসনে এদিন ভোট নেওয়া হচ্ছে। সংযুক্ত কৃষক মোর্চার নামে বাম ও বিজেপি জোট করেছে বলে স্থানীয় সূত্রে দাবি। সংযুক্ত কৃষক মোর্চার মধ্যে বিজেপির প্রার্থী ৬২ জন আর বামেদের ১৩ জন।

এই নির্বাচনে বাম ও বিজেপি উভয়েই জোরদার প্রচার চালিয়েছে। রীতিমতো পোস্টার সাঁটিয়ে ঘুরে ঘুরে প্রচার করছে রাজনৈতিক দলগুলি। বাম-বিজেপি নেতারা একসঙ্গে মিলে প্রচার করেছে। তৃণমূল পাল্টা লাল-গেরুয়াকে কটাক্ষ করে প্রচার চালিয়েছে জোরদার। বাম-বিজেপির এই জোটকে অশুভ বলে কটাক্ষ করেছেন এলাকার তৃণমূল নেতারা।
এদিন ভোটের ফল যাই হোক, শুভেন্দু-গড়ে যে সমীকরণ তৈরি হল, তা কিন্তু আগামী পঞ্চায়েতের প্রয়োদ হতে পারে। কেননা পঞ্চায়েতেও ভোটও নীচুতলায়। উপরতলা দায় এড়িয়ে যাবে আন-অফিসিয়ালি জোট হলে। সেক্ষেত্রে বহু পঞ্চায়েতে তৃণমূল শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে পারে।
তারপর সম্প্রতি রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের আগে বাম নেতা সুজন চক্রবর্তীর গলায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রশংসা রাজ্যে বাম-বিজেপি জোট সম্ভাবনা উসকে দিয়েছে ফের। উভয়ে বিপরীতধর্মী দল হলেও সাম্প্রতিক ঘটনাপ্রবাহ পঞ্চায়েত নির্বাচনের আগে কোথায় যেন জোট ধর্মের সহায়ক বলে মনে করছে রাজনৈতিক মহল।












Click it and Unblock the Notifications