শুভেন্দুর জেলায় বিজেপি শূন্য, ধাক্কা তৃণমূলেও! নির্বাচনে লাল আবির উড়ল পাঁশকুড়ায়

কোলাঘাট, হলদিয়ার পর এবার পাঁশকুড়া। কোঅপারেটিভ এগ্রিকালচার ক্রেডিট সোসাইটির নির্বাচনে জয় জয়কার সিপিআইএম-এর। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলায় বিজেপি কোনও আসনই পায়নি। জয়ে স্বাভাবিকভাবে খুশি সিপিআইএম। এই জয় সামনের নির্বাচনেও প্রভাব ফেলবে বলে দাবি তাদের।

সমবায় ভোটে দলগত অবস্থান

সমবায় ভোটে দলগত অবস্থান

পাঁশকুড়া যশোরা কোঅপারেটিভ এগ্রিকালচার ক্রেডিট সোসাইটিতে আসন ৯ টি। নির্বাচনে সিপিআই এম ৯ টিতে, তৃণমূল কংগ্রেস ৯ টিতে এবং বিজেপি ৪ টিতে প্রার্থী দেয়। সকাল দশটায় ভোটগ্রহণ শুরু হয়। শেষ হয় প্রায় দুটো নাগাদ। শান্তিপূর্ণভাবেই শেষ হয় ভোটপ্রক্রিয়া। ভোট ফলাফল জানা যায় সিপিআইএম ৫ টি, তৃণমূল কংগ্রেস ৪ টি আসন পেয়েছে। বিজেপি একটিও পায়নি।

বামেদের ওপরে বেশি আস্থা

বামেদের ওপরে বেশি আস্থা

নির্বাচনে জয়ের পরে এক বাম প্রার্থী জানিয়েছেন, যশোড়া সমবায় সমিতির নির্বাচনে সিপিআইএম এককভাবে ৯ টি আসনে প্রার্থী দিয়েছিল। তৃণমূলও সবকটি আসনেই প্রার্থী দিয়েছিল। সেখানে বামেরা জয়ী হয়েছে ৫ টি আসনে। সাধারণ মানুষ লুটেরা তৃণমূলের তুলনায় বামেদের ওপরে বেশি ভরসা করছেন বলেও দাবি জয়ী বাম প্রার্থীর। বামেদের দিকে সাধারণ মানুষ মুখ ফেরাচ্ছেন বলে দাবি বামপ্রার্থীর তৃণমূল গায়ের জোরে বোর্ড গঠনের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন তিনি।

তৃণমূলের দাবি তারাই বোর্ড গঠন করবে

তৃণমূলের দাবি তারাই বোর্ড গঠন করবে

এদিকে তৃণমূলের অভিযোগ সেখানে সিপিআইএম এবং বিজেপি জোট করে লড়াই করেছে। সামান্য ব্যবধানে তারা কয়েকটি আসন হারিয়েছে বলে দাবি তৃণমূলের। শাসকদল বলছে, বামেরা বেশি আসনে জয় পেলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তারাই বোর্ড গঠন করবে।

একের পর এক নির্বাচনে জয়

একের পর এক নির্বাচনে জয়

সাম্প্রতিক সময়ে সাগরদিঘি বিধানসভার উপনির্বাচনে বাম-কংগ্রেসের মিলিত শক্তির কাছে পরাজিত হয়েছে তৃণমূল কংগ্রেস। তারপরে লালগোলা বার অ্যাসোসিয়েশনের ভোটে পরাজয় হয়েছে শাসকের। এরপর হলদিয়ার ডক ইনস্টিটিউটের পরিচালন সমিতির নির্বাচনে ১৯ টি আসনের সবকটিতেই জয়ী হয় বাম-কংগ্রেসের প্রগতিশীল জোট। সেখানে তৃণমূলের আইএনটিটিইউসি এবং বিজেপির ভারতীয় মজদুর সংঘ খাতাই খুলতে পারেনি।

অন্তত সামনে থেকে গুরুত্বে নারাজ তৃণমূল

অন্তত সামনে থেকে গুরুত্বে নারাজ তৃণমূল

স্থানীয় ভাবে একের পর নির্বাচনে হারছে শাসক শিবির। যা নিয়ে শাসকের অভ্যন্তরে উদ্বেগ তৈরি হলেও, অন্তত সামনে তা দেখাতে নারাজ তৃণমূল কংগ্রেস। তাদের দাবি পঞ্চায়েত নির্বাচনের ফলেই তা দেখা যাবে। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছেন ভিন্ন কথা। একের পর এক ছোট নির্বাচনে তৃণমূলের হার কিসের ইঙ্গিত সেই প্রশ্ন করেছেন তাঁরা। তবে শেষ পর্যন্ত পঞ্চায়েত ভোটে সাধারণ মানুষ কতটা শাসক তৃণমূলের পাশে দাঁড়ায় এখন তারই অপেক্ষা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+