Odisha Train Accident: ওড়িশার দুর্ঘটনাস্থল থেকে আনা যাত্রীদের নিয়ে বাস দুর্ঘটনাগ্রস্ত! বেশ কয়েকজন সামান্য আহত

শুক্রবারের দুর্ঘটনাগ্রস্ত যাত্রীদের শনিবার দ্বিতীয়বার দুর্ঘটনার কবলে পড়তে হল। ওড়িশার বালাসোর থেকে অল্প আহতদের নিয়ে মেদিনীপুরের দিকে যাচ্ছিল একটি বাস। যেটি দুর্ঘটনার সম্মুখীন হয়। যার জেরে মেদিনীপুরের জাকীয় সড়কে যানজটের সৃষ্টি হয়।

জানা গিয়েছে, বালাসোর থেকে আসা বাসটির সঙ্গে একটি পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়। শুধু ওই বাসেই নয়, আরও অনেক বাসে এবং ট্রেনে দুর্ঘটনাস্থল থেকে অল্প আহতদের এনে পশ্চিমবঙ্গের বিভিন্ন হাসপাতালে পাঠানোরও বন্দোবস্ত করা হয়েছে। অনেকই কলকাতার সরকারি ও বেসরকারি হাসপাতালেও ভর্তি করানো হয়েছে।

Odisha Train Accident: ওড়িশার দুর্ঘটনাস্থল থেকে আনা যাত্রীদের নিয়ে বাস দুর্ঘটনাগ্রস্ত! বেশ কয়েকজন সামান্য আহত

এদিক মেদিনীপুরে হওয়া বাস দুর্ঘটনায় কোনও আহতের আরও আঘাত লাগে। আবার যিনি বা যাঁরা বালাসোরে অক্ষত ছিলেন তাঁদের স্বল্প আঘাত লাগে। প্রসঙ্গত শুক্রবার সন্ধেয় বালাসোরের কাছে বাহাঙ্গাবাজার স্টেশনে একইসঙ্গে একটি মালগাড়ি হাওড়া-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস এবং বেঙ্গালুরু-হাওড়া যশবন্তপুর এক্সপ্রেস দুর্ঘটনায় পড়ে.

এদিন দিনের শেষে উদ্ধার কাজ প্রায় সমাপ্তও হয়ে যায়। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা প্রায় তিনশো। শুক্রবার এবং শনিবার মিলিয়ে ১১৭৫ জনকে ওড়িশার বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো হলেও, এদিন অর্ধেকের বেশি যাত্রীকে ছেড়ে দেওয়া হয়।

Odisha Train Accident: ওড়িশার দুর্ঘটনাস্থল থেকে আনা যাত্রীদের নিয়ে বাস দুর্ঘটনাগ্রস্ত! বেশ কয়েকজন সামান্য আহত

শুক্রবার রাত থেকেই এনডিআরএফ, পশ্চিমবঙ্গ ও ওড়িশার বিপর্যয় মোকাবিলা দল, বেশ কয়েকটি দমকলের ইউনিট এবং ওড়িশা এবং পশ্চিমবঙ্গের বহু অ্যাম্বুল্যান্স উদ্ধার কাজে অংশ নেয়। সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের তরফে সেনাবাহিনীর মেডিক্যাল ইউনিট এবং ইঞ্জিনিয়ারিং ইউনিটকে উদ্ধারকাজে নামানো হয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+