হঠাৎ দিঘার নীল রঙ হয়ে গেল কালো! স্নান করতে নেমে কাঁদায় মাখামাখি পর্যটকরা! কিন্তু কেন জানেন

হঠাৎ করেই দীঘার নীল সমুদ্রের রঙ বদলে গেল! অবাক হচ্ছেন! হ্যাঁ এমন কাণ্ড ঘটেছে সেখানে। নীল সমুদ্রের জল বদলে উঠে আসছে কালো জল। হঠাত করে এভাবে সমুদ্রের জলের রঙ বদলে যাওয়াতে তীব্র আতঙ্ক তৈরি হয়। রাত পোহালেই স্বাধীনতা দিবস।

হঠাৎ করেই দীঘার নীল সমুদ্রের রঙ বদলে গেল! অবাক হচ্ছেন! হ্যাঁ এমন কাণ্ড ঘটেছে সেখানে। নীল সমুদ্রের জল বদলে উঠে আসছে কালো জল। হঠাত করে এভাবে সমুদ্রের জলের রঙ বদলে যাওয়াতে তীব্র আতঙ্ক তৈরি হয়। রাত পোহালেই স্বাধীনতা দিবস।

আজ শনিবার ছুটির দিন। ফলে দিঘাতে একটা বড় অংশে পর্যটকদের ভিড় ছিল। অনেকেই করোনার আতঙ্ক ভুলে সমুদ্রের জলে স্নানে নামেন। কিন্তু হঠাত করে সমুদ্রের জলের রঙ বদলে যেতে শুরু করে।

জল উঠে আসতে থাকে সেটি কালো

জল উঠে আসতে থাকে সেটি কালো

দিঘাতে ঘুরতে যাওয়া পর্যটকরা জানাচ্ছেন, হঠাত করে সমুদ্রের জল বাড়তে থাকে। আর যে জল উঠে আসতে থাকে সেটি কালো। শুধু তাই নয়, একেবারে কাঁদা জল উঠে আসছে। যারা সমুদ্রে স্নান করতে নেমেছিল তাঁদের গোটা শরীর কালো জল লেগে কালো হয়ে যায়। শুধু তাই নয়, গোটা শরীর কাঁদার মতো একধরনের তরল লেগে যায়। আতঙ্কে লোকজন জল থেকে উঠে আসে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশের প্রশাসনের আধিকারিকরা। কেন এভাবে জলের রঙ কালো হয়ে গেল তা নিজে চোখে দেখেন আধিকারিকরা।

কাউকে নামতে দেওয়া হয়নি

কাউকে নামতে দেওয়া হয়নি

শুধু তাই নয়, এই ঘটনার পর কাউকে সমুদ্রে নামতে দেওয়া হয়নি। আতঙ্ক ছড়ায় পর্যটকদের মনে। মুর্শিদাবাদ, হাওড়া, কলকাতা সহ বিভিন্ন এলাকা থেকে যে পর্যটকরা এসেছেন তাঁরা এই ঘটনার পর ফিরে গিয়েছেন। ফলে ব্যবসায়ী থেকে শুরু করে হতাশ হোটেল মালিকেরা।

যদিও কি কারণে জলের রং বদলেছে তা স্পষ্ট নয়। হঠাৎ সমুদ্রের জলের এই রং বদল কেন, বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে তাও বোঝার চেষ্টা চালাচ্ছেন প্রশাসনিক কর্তারা। তবে এই ঘটনা প্রথম নয়, আগেও একবার এই ধরনের ঘটনা আরও একবার ঘটেছিল। হঠাত করে সমুদ্রের জলের রঙ বদলে গিয়েছিল।

দূষণের কারণেই এভাবে জলের রঙ বদলাচ্ছে

দূষণের কারণেই এভাবে জলের রঙ বদলাচ্ছে

বিশেষংরা বলছেন, মূলত দূষণের কারণেই এভাবে জলের রঙ বদলে যাচ্ছে। সমুদ্রের জলে বিভিন্ন রকমের তেল সহ নানা পদার্থ মিশছে। সেখান থেকে এই ঘটনা ঘটে থাকতে পারে বলে অনুমান। তবে এদিন প্রশাসনের তরফে নতুন করে ফের সমুদ্রের জল পরীক্ষা করে দেখা হচ্ছে। কোনও বিপদের আশঙ্কা নেই তো? সেটাই দেখছেন গবেষকরা।

আরও ভিড় হওয়ার আশঙ্কা

আরও ভিড় হওয়ার আশঙ্কা

প্রশাসন মনে করছে রবিবার দিঘাতে আরও ভিড় হবে। এই অবস্থায় বাড়তি সতর্কতা রাখা হচ্ছে। শুধু তাই নয়, নতুন করে জলের রঙ বদল হচ্ছে কিনা সেদিকে নজর রাখা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+