শুভেন্দুর প্রাক্তন দেহরক্ষী মৃত্যু মামলাতে নয়া মোড়! শান্তিকুঞ্জের কাছে সিআইডি

শুভেন্দু অধিকারীর প্রাক্তন দেহরক্ষী মৃত্যু মামলাতে নয়া মোড়! শান্তিকুঞ্জে পৌঁছে গেল সিআইডি। আজ বুধবার প্রথমে কাঁথি থানায় যায় সিআইডির আধিকারিকরা। এরপর সেখান থেকে শান্তিকুঞ্জ অর্থাৎ শুভেন্দু অধিকারীর পাড়াতে পৌঁছে যান আধিকার

শুভেন্দু অধিকারীর প্রাক্তন দেহরক্ষী মৃত্যু মামলাতে নয়া মোড়! শান্তিকুঞ্জে পৌঁছে গেল সিআইডি। আজ বুধবার প্রথমে কাঁথি থানায় যায় সিআইডির আধিকারিকরা। এরপর সেখান থেকে শান্তিকুঞ্জ অর্থাৎ শুভেন্দু অধিকারীর পাড়াতে পৌঁছে যান আধিকারিকরা।

শান্তিকুঞ্জে পৌঁছে গেল সিআইডি

জানা গিয়েছে, দীর্ঘক্ষণ গোটা এলাকা ঘুরে দেখেন আধিকারিকরা। যেখানে শুভেন্দু অধিকারীর প্রাক্তন নিরাপত্তারক্ষী শুভব্রত চক্রবর্তী থাকতেন সেই এলাকাও ঘুরে দেখেন আধিকারিকরাও।

তবে এদিন শুভেন্দু অধিকারীর যে বাড়িতে সিআইডির তদন্তকারীরা পৌঁছন, সেখানে বর্তমানে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর অস্থায়ী ছাউনি করা হয়েছে। শুভেন্দু অধিকারী, শিশির অধিকারী সহ গোটা অধিকারী পরিবারের সুরক্ষার দায়িত্বে এখন কেন্দ্রীয় বাহিনী।

ফলে সেখানে প্রথমে সিআইডি আধিকারিকদের ঢুকতে বাধা দেন কেন্দ্রীয় বাহিনী। সেই সময় বাড়িতে শিশির অধিকারী থাকলেও ছিলেন না শুভেন্দু অধিকারী। বচসার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যান আরেক হাই দিবেন্দু অধিকারী। আলোচনার পরেই অস্থায়ী ছাউনিতে সিআইডি আধিকারিকদের ঢুকতে দেওয়ার অনুমতি দেন কেন্দ্রীয় বাহিনী।

জানা গিয়েছে, শুভেন্দু অধিকারীর প্রাক্তন নিরাপত্তারক্ষী শুভব্রত চক্রবর্তী ঘটনার আগে সেখানে থাকতেন। ফলে সেই জায়গাটা ভালো করে ঘুরে দেখেন আধিকারিকরা। কথা বলেন শুভব্রত চক্রবর্তীর বন্ধুদের সঙেও। কোনও চাপ ছিল না? সে বিষয়ে জানার চেষ্টা করেন তদন্তকারী আধিকারিকরা।

উল্লেখ্য, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে চাপ বাড়াচ্ছে সরকার! প্রায় আড়াই বছর আগে কার্যত রহস্যজনক ভাবেই মৃত্যু হয় তৎকালীন রাজ্যের মন্ত্রী শুভেন্দুর নিরাপত্তার দায়িত্বে থাকা এক রক্ষীর। সেই ঘটনায় গত কয়েকদিন আগেই নতুন করে একটি এফআইআর দায়ের করেন মৃত শুভব্রত চক্রবর্তীর স্ত্রী সুপর্ণা চক্রবর্তী।যা নিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়।

মৃত্যুর আড়াই বছর পর কেন এফআইআর? তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলতে থাকেন। ঘটনার সূত্র ধরেই বিরোধী দলনেতার মন্তব্য, নেত্রী চাইছেন আমি কয়েকদিন জেলে কাটিয়ে আসি!

বলা প্রয়োজন, স্বামীর মৃত্যুর প্রায় আড়াই বছর পর মৃত্যুর তদন্ত চেয়ে কাঁথি থানায় অভিযোগ দায়ের করলেন স্ত্রী সুপর্ণা চক্রবর্তী। স্বামীর শুভব্রত চক্রবর্তীর নিরপেক্ষ তদন্ত চেয়ে কাঁথি থানায় এই অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে শুভেন্দু অধিকারীর কথা বলা হয়েছে।

এছাড়াও আরও বেশ কয়েকজনের নাম উল্লেখ রয়েছে। এফআইআরে থাকা সবাইকে জেরা করতে পারে সিবিআই। এই এফআইআরের পাঁচদিনের মাথাতে ঘটনার তদন্তভার নিয়েছে সিআইডি। ঘটনার আড়াই বছরের মাথায় অভিযোগ দায়ের। রাজনৈতিক প্রতিহিংসা বলছেন শুভেন্দু অধিকারী।

তাঁর দাবি, ''রাজনৈতিক প্রতিহিংসার কারণেই শুভব্রতর মৃত্যু নিয়ে তদন্ত শুরু করা হচ্ছে।'' ওই ঘটনার আড়াই বছর পর কেন এই তৎপরতা, তা নিয়েও প্রশ্ন বিরোধী দলনেতার। তাঁর দাবি, মুখ্যমন্ত্রী চাইছেন কয়েকদিন আমি জেলে কাটিয়ে আসি।

উল্লেখ্য, রাজ্যের মন্ত্রী থাকাকালীন শুভেন্দু অধিকারীর দেহরক্ষীর মৃত্যু হয় শুভব্রতর। ২০১৮ সালের ১৩ অক্টোবর কাঁথির পুলিশ ব্যারাকে মাথায় গুলি লেগে গুরুতর জখম হন শুভব্রত চক্রবর্তী। পর দিনই তাঁর মৃত্যু হয় তাঁর। এই ঘটনায় বিচার চেয়ে পুলিশের দ্বারস্থ তাঁর স্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+