গ্রাম প্রধান বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে বোমা, বাইকে আগুন! উত্তপ্ত খেজুরি

লোকসভা ভোটের আগে ফের উত্তপ্ত খেজুরি। সেখানকার হলুদবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান, বিজেপি নেতা নিতাই মণ্ডলের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ। তাঁর মোটর বাইকেও আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। কে বা কারা এই ঘটনার পিছনে তা এখনও বলতে পারেনি পুলিশ।

মধ্যরাতে খবর পাওয়ার পরেই সেখানে যায় খেজুরি থানার পুলিশ। ব্যাপক তল্লাশিও চালায় পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। বিজেপির তরফে তৃণমূলের দিকে আঙুল তোলা হয়েছে। নিতাই মণ্ডলের বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

bjp khejuri

বিজেপির তরফে দাবি করা হয়েছে, ভোররাতে সব মিলিয়ে ছটি বোমা ছোড়া হয়। তার মধ্যে দুটি বোমা ফাটে। পরে চারটি উদ্ধার করা হয়। বাড়ির সামনে রাখা মোটর বাইকে দুষ্কৃতীরা আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। তবে পুলিস ইতিমধ্যে নিতাই মণ্ডলের পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করেছে।

বিজেপি নেতার দাবি, তিনি ও তাঁর পরিবার প্রাণে বেঁচেছেন। আত্মরক্ষার স্বার্থে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে মেসেজ করে বিষয়টি জানান নিতাই মণ্ডল। রাতের অন্ধকারে দুষ্কৃতকারীরা রাজনৈতিক প্রতিহিংসার কারণেই যে তার বাড়িতে বোমা ছুড়েছে তা স্পষ্ট করেছেন ওই পঞ্চায়েত প্রধান।

শনিবার সকালেও পুলিশ তদন্তকারী আধিকারিকরা ঘটনাস্থলে যান। রাজনৈতিক কারণে হামলা, নাকি অন্য কিছু, তা খতিয়ে দেখছে পুলিশ। বিজেপি নেতার বাড়িতে বিস্ফোরণ এবং বাইকে আগুন লাগানোর ঘটনায় এলাকায় উত্তেজনাা রয়েছে।

প্রসঙ্গত ষষ্ঠ দফায় আগামী ২৫ মে কাঁথি লোকসভা কেন্দ্রে নির্বাচন। তার আগে শুক্রবার রাতে ঘটল এই ঘটনা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+