তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়ি থেকে উদ্ধার বোমা, চাঞ্চল্য নন্দীগ্রামে
তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়ি থেকে উদ্ধার বোমা, চাঞ্চল্য নন্দীগ্রামে
তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধানের বাড়ি থেকে তাজা বোমা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে। জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে নন্দীগ্রামের কেন্দামারি জালপাই গ্রাম পঞ্চায়েতের প্রধান মুনসুরা বিবির বাড়ির গ্যারেজ থেকে উদ্ধার হয় তাজা বোমা। এই খবর ছড়িয়ে পড়তেই আবার নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায়।

সাম্প্রতিক কয়েকদিন আগে আমফান দুর্নীতিতে অভিযুক্ত হয়েছিলেন নন্দীগ্রামের কেন্দামারি জালপাই গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান মনসুরা বিবি। দলের নির্দেশে তাকে প্রধান পদ ছাড়তে হয়েছিল। এরপর ফের প্রধান নির্বাচনের সময় আবারও প্রধান হিসেবে নির্বাচিত হন মনসুরা। এরপরই দলের নির্দেশ অমান্য করাতে দল থেকে বহিষ্কার করা প্রধান মনসুরা বিবি ও তার স্বামী তথা এলাকার দাপুটে তৃণমূল নেতা সেক সাহউদ্দিনকে।
অভিযোগ, এলাকায় সব সময় বোমা গুলিতে উত্তপ্ত হয়ে উঠে নন্দীগ্রাম। রাতের অন্ধকারে নন্দীগ্রামের একাধিক জায়গায় বোমাবাজি হয় বলেও স্থানীয় বাসিন্দাদের দাবি।
তবে রাজনৈতিক চক্রান্তের অভিযোগ তুলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান তৃণমূলের প্রধান মনসুরার স্বামী সাহউদ্দিনের অনুগামীরা। ঘটনায় স্থানীয় নন্দীগ্রাম থানার খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে তাজা বোমা উদ্ধারের পর তা নিষ্ক্রিয় করা হয়। এই ঘটনায় ইতিমধ্যে তৃণমূলের অন্দরেই শুরু হয়েছে গোষ্ঠী কোন্দল। পাল্টা কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। এলাকায় বিজেপি নেতৃত্বরা পুলিশ ও প্রশাসনের উপর ক্ষোভ প্রকাশ করছেন।












Click it and Unblock the Notifications