সাঁইথিয়ার পর কেশপুর, এলাকা দখল নিয়ে বোমাবাজি, হাত উড়ল তৃণমূল কংগ্রেস কর্মীর
সাঁইথিয়ার পর কেশপুর, এলাকা দখল নিয়ে বোমাবাজি, হাত উড়ল তৃণমূল কংগ্রেস কর্মীর
সাঁইথিয়ার পর কেশপুর। ফের বোমাবাজি গ্রামে। গ্রাম দখলের সংঘর্ষে বোমাবাজির অভিযোগ। হাত উড়ে গিয়েছে এক তৃণমূল কর্মীর। তাঁকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে আবার কয়েকদিন আগেই বীরভূমের সাঁইথিয়ায় গ্রামদখলকে কেন্দ্র করে বোমাবাজির ঘটনা ঘটে। তাতে এক তৃণমূল কংগ্রেস নেতার পা উড়ে যান। আহত হয় এক কিশোরও।

কেশপুরে বোমাবাজি
পঞ্চায়েত ভোটের আগে ফের রক্তঝরল রাজ্যে। সাঁইথিয়ার পর এবার কেশপুরে গ্রাম দখলকে কেন্দ্র করে বোমাবাজির অভিযোগ। বোমের আঘাতে কেশপুরে এক তৃণমূল কংগ্রেস কর্মীর হাত উড়ে গিয়েছে। কেশপুরের চরকা গ্রামে ঘটেছে এই ঘটনা। প্রথমে তাঁকে কেশপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাঁকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার চিকিৎসা করা হচ্ছে।

সাঁইথিয়ায় গ্রেফতার আরও ২
কয়েকদিন আগেই বীরভূমের সাঁইথিয়ায় গ্রাম দখলকে কেন্দ্র করে বোমাবাজির ঘটনা ঘটেছে। সেই ঘটনায় এক তৃণমূল কংগ্রেস নেতার পা উড়ে গিয়েছে। আরেকজন কিশোর আহত হয়েছে। তাঁদের চিকিৎসা চলছে সিউড়ি হাসপাতালে। এই ঘটনায় আরও ২ জনকে বুধবার গ্রেফতার করেছে পুলিশ। ইতিমধ্যেই ১২ জনকে মঙ্গলবার গ্রেফতার করেছে পুলিশ। এই নিয়ে এই ঘটনায় মোট ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। বোমাবাজির ঘটনার পরের দিন সাঁইথিয়ার সেই গ্রাম থেকে ৪০টি তাজা বোমা উদ্ধার করেেছ পুলিশ। গোটা এলাকা কার্যত থমথমে হয়ে গিয়েছে। গোটা গ্রাম পুরুষশূন্য হয়ে গিয়েছে।

একাধিক জায়গায় অস্ত্র উদ্ধার
পঞ্চায়েত নির্বাচনের আগেই জেলায় জেলায় অস্ত্র উদ্ধার হতে শুরু করেছে। বীরভূমে ফের অস্ত্র উদ্ধার হয়েছে। একজনকে গ্রেফতার করা হয়েছে। শুধু বীরভূমে নয় রাজ্যের একাধিক জেলায় অস্ত্র উদ্ধার হচ্ছে। জেলায় জেলায় অস্ত্র উদ্ধারের ঘটনায় উদ্বেগ বেড়েছে। জেলায় জেলায় গোষ্ঠী দ্বন্দ্বের কারণেই এই গোলাগুলি। কোথা থেকে এত অস্ত্র রাজ্যে আসছে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই নিয়ে প্রতিবাদে সরব হয়েছে বিরোধীরা। গোটা রাজ্য বারুদের স্তূপে পরিণত হয়েছে বলে অভিযোগ করেছেন তাঁরা।

নাকা চেকিং বাড়ানোর নির্দেশ
নদিয়া প্রশাসনিক বৈঠকে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ প্রশাসনকে নাকা চেকিং বাড়ানোর নির্দেশ দিয়েছিলেন। তিনি বলেছিলেন রাজ্যে বিহার থেকে অস্ত্র আসছে। তার জন্য সীমান্তের জেলা গুলিতে নাকা চেকিং বাড়ানোর নির্দেশ দিয়েছিলেন তিনি। তারপরেই তৎপর হয় পুলিশ। তার জেরেই জেলায় জেলায় অস্ত্র উদ্ধার হতে শুরু করেছে। নলহাটিতে ঝাড়খণ্ড সীমান্তের কাছে এক বাইক আরোহীর কাছ থেকে উদ্ধার হয়েছে অস্ত্র। কয়েকদিন আগে দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে এক অস্ত্রোপাচারকারীকে গ্রেফতার করে পুলিশ।












Click it and Unblock the Notifications