কালো তালিকাভুক্ত সংস্থার স্যালাইন প্রয়োগ! মৃত এক, আশঙ্কাজনক বহু প্রসূতি, ভয়ঙ্কর ছবি মেদিনীপুর মেডিক্যালে
Saline Death Bengal Govt Hospital: সরকারি হাসপাতালে স্যালাইনের মধ্যেই লুকিয়ে বিপদ! মেদিনীপুর মেডিক্যাল কলেজের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ সামনে আসছে। ইতিমধ্যে এক প্রসূতির মৃত্যু ঘটেছে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরও তিনজন। যা খবর, পরিস্থিতি খুব একটা ভালো নয়। তিনজনকে ভেন্টিলেশনে রাখা হয়েছে জানা যাচ্ছে। আর এরপরেই তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে মেদিনীপুর মেডিক্যাল কলেজে। জানা যায়, একেবারে নিম্নমানের স্যালেলাইন দেওয়া হয়েছে প্রসুতিদের।
শুধু তাই নয়, যে সংস্থার স্যালাইন ব্যবহার করা হয়েছে তা ব্ল্যাকলিস্টেড বলেও জানা যাচ্ছে। আর এরপরেই প্রশ্ন উঠছে কীভাবে ওই সংস্থার স্যালাইন পৌঁছল সরকারি হাসপাতালে (Saline Death Bengal Govt Hospital)। ঘটনায় ইতিমধ্যে উচ্চপর্যায়ের একটি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য ভবনের তরফে বিশেষ একটি টিমকে মেদিনীপুর মেডিক্যাল কলেজে পাঠানো হচ্ছে। মেদিনীপুর মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষকে এই সংক্রান্ত একটি প্রাথমিক রিপোর্টও জমা দিয়েছে বলে খবর। জানা যাচ্ছে, সরকারি ওই হাসপাতালে যে স্যালাইন ব্যবহার করা হয়েছে সেই সংস্থার মূল অফিস শিলিগুড়ি। আগে ব্যবহার করা হলেও অনেকদিন আগেই কালো তালিকাভুক্ত করা হয়। কর্নাটকেও ওই সংস্থার স্যালাইন ব্যবহার করা হতো।
কিন্তু সেখানেও একই ভাবে চার প্রসুতির মৃত্যু হয়। আর সেই সূত্র ধরেই ওই সংস্থায় তল্লাশি চালায় সে রাজ্যের পুলিশ এবং ড্রাগ কন্ট্রোল। আর দেখান থেকে কার্যত শিক্ষা নিয়েও বাংলার সমস্ত হাসপাতালে ওই সংস্থার স্যালাইন যাতে না ব্যবহার হয় সেই নির্দেশিকা জারি করা হয়।
জানা যায়, ওই স্যালাইনগুলি খুবই নিম্নমানের। শরীরের জন্য মোটেই ভালো নয়। কিন্তু এরপরেও মেদিনীপুর মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন প্রসুতির চিকিৎসায় কেন ব্যবহার হল? ইতিমধ্যে সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে বলে খবর। একই সঙ্গে সমস্ত হাসপাতালে এই সংক্রান্ত নির্দেশিকা পাঠানো হয়েছে ফের, যেখানে এই সংস্থার স্যালাইন যাতে ব্যবহার করা না হয়। এই স্যালাইন স্টকে থাকলেও তা যাতে সরিয়ে দেওয়া হয় অবিলম্বে সেই নির্দেশিকাও দেওয়া হয়েছে।
ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। শুরু হয়েছে জোর বিতর্ক। এমনকি ঘটনা নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। বিজেপি সহ বিরোধীদের দাবি, সরকারি হাসপাতালগুলির নিরাপত্তা কেমন তা আরজি করের ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। এবার কালো তালিকাভুক্ত সংস্থার স্যালাইনও দেওয়া হচ্ছে। অবিলম্বে স্বাস্থ্যমন্ত্রী তইথা মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি বিরোধীদের।












Click it and Unblock the Notifications