এক ধাক্কা অউর দো! শুভেন্দু গড়ে বিজেপির সরকার গড়ার আহ্বানে নাড্ডার মুখে মোদীজির দরদ আর 'মোদী প্যাকেজ'

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দরদ রয়েছে বাংলার প্রতি। সেই দরদের প্রকাশ প্রধানমন্ত্রী কীভাবে প্রকাশ করেছেন, তা এদিন শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরের রামনগরে জানিয়েছেন জেপি নাড্ডা।

বাংলায় বিজেপির সরকার গড়ার আহ্বান জানিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বললেন, 'এক ধাক্কা অউর দো'। এর আগে ২০২১-এ ২০০ পার করা ডাক দেওয়ার পরেও তা ৭৭-এ থেমে যায়। তারপরেও বিজেপির আসন সংখ্যা কমেছে নানা কারণে। এবার আগে থেকেই ২০২৬-এর জন্য সরকার গড়ার ডাক দিলেন জেপি নাড্ডা।

নাড্ডার মুখে মোদী প্যাকেজ

নাড্ডার মুখে মোদী প্যাকেজ

বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এদিন বাংলার শাসক দলের বিরুদ্ধে দুর্নীতি, অপশাসনের চার্জশিট পেশ করেন। তৃণমূলকে হটানোর ডাক দিতে গিয়ে নাড্ডা এ রাজ্যের জন্য 'মোদী প্যাকেজ'-এর কথাও বলেন। তিনি বলেন, সবকা সাথ, সবকা বিকাশ স্লোগান থেকে নরেন্দ্র মোদীর সরকার বিচ্যুত হয় না।

প্রকল্পের নাম বদল নিয়ে তৃণমূলকে নিশানা

প্রকল্পের নাম বদল নিয়ে তৃণমূলকে নিশানা

বিজেপির সর্বভারতীয় সভাপতি পশ্চিমঙ্গের জন্য কেন্দ্রের বিভিন্ন মন্ত্রকের কর্মসূচি ও বরাদ্দের অঙ্ক তুলে ধরেন। তিনি বলেন, শিলিগুড়ি, রায়গঞ্জ ও পশ্চিম মেদিনীপুরকে জাতীয় সড়কে যুক্ত করতে নীতিন গডকড়ির মন্ত্রক সাত হাজার কোটি টাকার প্রকল্পের সূচনা করেছে। জলজীবন মিশন, প্রধানমন্ত্রী আবাস যোজনা-সহ কেন্দ্রীয় প্রকল্পে বাংলার জন্য বরাদ্দের উল্লেখ করে নাড্ডা নিশানা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি অভিযোগ করে বলেন, দিদির প্রশাসন কোনও কাজ করে না। তারা শুধু নাম চুরি করে। প্রধানমন্ত্রী আবাস যোজনাকে বাংলা আবাস যোজনা বলে চালাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, বলেন তিনি।

তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতি নিয়ে সরব

তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতি নিয়ে সরব

আবাস যোজনায় দুর্নীতি নিয়েও সরব হন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তিনি বলেন, তৃণমূলের সেই নেতারাও গরিবের বাড়ি দখল করেছে, যারা দুটো পাকা বাড়ির মালিক। স্বচ্ছ ভারত প্রকল্পে শৌচাগার নির্মাণের কথা উল্লেখ করে সেখানেও চুরির অভিযোগ করেন বিজেপি সভাপতি।

বাংলার পাশাপাশি গোটা দেশের জন্য মোদী সরকারের নেওয়া বিভিন্ন কল্যাণ প্রকল্পের উল্লেখ করে নাড্ডা বলেন, 'গাঁও, গরিব, বঞ্চিত, পীড়িত, আদিবাসী, যুবা, কিষাণের জন্য মোদী সরকার কাজ করছে। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার উল্লেখ করে বিজেপি সভাপতি অভিযোগ করেন, বাংলায় তৃণমূল গরিবের রেশন চুরি করেছে।

মোদীজির দরদ

মোদীজির দরদ

বাংলার প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভালবাসার অনেক দৃষ্টান্ত আছে বলেও পূর্ব মেদিনীপুরের রামনগরের সভায় দাবি করেন তিনি। জেপি নাড্ডা বলেন, মোদীজির বাংলার প্রতি দরদ, ভালবাসার আরও এক দৃষ্টান্ত এ রাজ্যের মানুষ গত ৩০ ডিসেম্বর প্রত্যক্ষ করেছে। মায়ের শেষকৃত্য অনুষ্ঠান সেরে প্রধানমন্ত্রী বাংলার রেলপ্রকল্প উদ্বোধনের অনুষ্ঠানে অংশ নিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+