Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

পুলিশকে দেখে নেওয়ার হুঁশিয়ারি বিধায়কের, বনধে ময়নায় বাইকে করে পিকেটিং দিন্দার

ময়নায় বনধকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েেছ ময়না। একাধিক জায়গায় পথ অবরোধ করতে গেলে বিজেপি কর্মী সমর্থকদের জোর করে তুলে দেয় পুলিশ। সেই খবর পেয়ে ময়না মোড়ে হাজির হয়েছিলেন বিজেপি বিধায়ক অশোক দিন্দা।

কেন বিজেপি কর্মীদের গ্রেফতার করা হচ্ছে তা নিয়ে পুলিশের সঙ্গে বচসা শুরু হয়ে যায় বিজেপি বিধায়ক অশোক দিন্দার। তারপরেই পুলিশরে রীতিমত হুমকি দিয়ে তিনি রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। পুলিশ কোনও ভাবেই তাঁদের এখান থেকে সরাতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন।

ময়নায় বনধে উত্তেজনা

ময়না জুড়ে বনধের সকাল থেকেই উত্তেজনা। একাধিক জায়গায় সকাল থেকেই বনধের সমর্থনে ময়নার একাধিক জায়গায় মিছিল শুরু করেছিল। একাধিক জায়গায় সকাল থেকেই পিকেটিং করে বিজেপি কর্মী সমর্থকরা। একাধিক জায়গায় টোটো থেকে যাত্রীদের জোর করে নামিয়ে দেওয়া হয়। সকালের দিকে কয়েকটা বাস রাস্তায় বেরিয়েছিল ঠিকই কিন্তু বিজেপি কর্মীরা বাস থামিয়ে যাত্রীদের নামিয়ে দেন।

অশোক দিন্দা

ময়নায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উত্তেজনা বাড়তে থাকে একাধিক জায়গায় মিছিল করতে শুরু করেছিলেন বিজেপি কর্মী সমর্থকরা। পুলিশও ধরপাকড় শুরু করে। অনেক বিজেপি কর্মীকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশের সঙ্গে রীতিমত বচসায় জড়িয়ে পড়েছিলেন বিজেপি বিধায়ক সনাতন দিন্দা।

পুলিশকে দেখে নেওয়ার হুঁশিয়ারি দিয়ে রাস্তায় বসে পড়ে অবরোধ শুরু করেন বিজেপি বিধায়ক অশোক দিন্দা। তিনি অভিযোগ করেছেন পুলিশ জোর করে বিজেপি কর্মী সমর্থকদের তুলে নিয়ে যাচ্ছে। কোনও ভাবেই এটা বরদাস্ত করা হবে না। দোষীদের গ্রেফতার করতেই হবে।

অবস্থান বিক্ষোভের পর বাইক ব়্যালি করে ময়নার বিডিও অফিসে যান বিধায়ক অশোক দিন্দা। দলীয় কর্মীর বাইকে চেপেই তিনি বিডিও অফিসে যান। সেখানে গিয়ে তিনি অভিযোগ করেন দেড় দিন পার হয়ে গেলেও বিজেপি কর্মীর খুনিদের এখনও গ্রেফতার করা হয়নি। অবিলম্বে তাঁদের গ্রেফতার করতে হবে।

প্রসঙ্গত উল্লেখ্য পুলিশ বিজেপি কর্মীদের উপরে অত্যাচার করছে বলে অভিযোগ করেছিলেন অশোক দিন্দা। তিনি বিডিও অফিস থেকে পঞ্চায়েত অফিস, অঞ্চল অফিসে যান বিধায়ক অশোক দিন্দা। তিনি অফিস বন্ধ রাখার অনুরোধ জানিয়েছেন। অশোক দিন্দা অনুরোধ জানান পঞ্চায়েত অফিসের কাজ চালু থাকলেও দরজা যেন বন্ধ করে দেওয়া হয়।

বাইকে করে একটির পর একটি অপিসে গিয়ে কাজ বন্ধ রাখার অনুরোধ জানান বিধায়ক দিন্দা। কৃষি দফতরের অফিসে গিয়েও কাজ বন্ধ করার অনুরোধ জানান িতনি। বনধ সর্বাত্মক করতে মরিয়া হয়ে গিয়েছে বিজেপি। ইতিমধ্যেই ময়নার একাধিক জায়গায় পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের সঙ্গে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+