তৃণমূলের সঙ্গে মিছিলে হাঁটতে চান মিঠুন চক্রবর্তী! তবে শর্ত দিয়েছেন বিজেপি নেতা
সিএএ নিয়ে মিথ্যে প্রচার করছে একটা দল। এদের মিথ্যে লগ্নে জন্ম এবং দুর্নীতি এদের রাশি। সিএএ নাগরিকত্ত দেওয়ার জন্য, কেড়ে নেওয়ার জন্য নয়। বিজেপি এলে একটাই ভাল হবে, সবাই নাগরিকত্ব পাবেন। যদি মিথ্যা কথা বলি তাহলে আপনারা থুথু ফেলবেন, আমি তা চাটবো। পূর্ব মেদিনীপুরের তমলুকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্বাচনী সভায় এমনটাই মন্তব্য বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর।
তিনি বলেন, তৃণমূলের একটাই কথা, ১০০ দিনের টাকা দিচ্ছে না। এই টাকা বিজেপির টাকা নয়, আমার-আপনার করের টাকা। ক্যাগ বলে একটি সংস্থা আছে, যারা দেশের সরকারি খরচের হিসাব দেখেন। তারাই এই রাজ্যের হিসাবে সন্তুষ্ট নয়। সেই ক্যাগই বলে দিয়েছে এই রাজ্যকে টাকা দেওয়া যাবে না। এতে বিজেপির কী সম্পর্ক, প্রশ্ন করেছেন মিঠুন চক্রবর্তী।

তিনি বলেন, উনাকে ( মমতা) বলুন একদিন প্রেস মিট করে হিসাব দিতে। তারপর যদি না মেলে তিনি ওদের সঙ্গে হাঁটবেন বলে জানিয়েছেন মিঠুন চক্রবর্তী। তিনি আরও বলেন, এরা বাথরুমের টাকাও মেরে দিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না করে তিনি বলেন, উনি বলছেন বাংলায় বাড়ি বানিয়ে দেবেন। কেন্দ্রীয় প্রকল্পে অধিকাংশ বাড়ির ৪০-৫০ শতাংশ হয়ে পড়ে রয়েছে। একবারও বলছেন না, হিসাব দেখাতে পারেননি বলে টাকা মিলছে না!
রবিবার মহিষাদল ব্লকের বেতকুন্ডু অঞ্চলের গঙ্গামোড়ে তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে নির্বাচনে সভায় তৃণমূলকে তীব্র নিশানা করেন বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী। এই সভায় বিজেপি প্রার্থী ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সভাপতি তথা হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল-সহ অন্যারা।












Click it and Unblock the Notifications