সরকারি ত্রাণ পৌঁছায়নি বলে ক্ষোভ সুকান্তর, বন্যা পরিস্থিতি দেখতে পাঁশকুড়ায় বিজেপি মন্ত্রী
বন্যা কবলিত এলাকায় পৌঁছে যান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এই সব সাধারণ মানুষের কাছে সরকারি সাহায্য, ত্রাণ গিয়ে পৌঁছায়নি৷ এই কথা বলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের বন্যা কবলিত জায়গায় যান তিনি৷
বন্যা কবলিত সাধারণ মানুষের কাছে পৌঁছে যান সুকান্ত মজুমদার ও বিজেপির কর্মী - সমর্থকরা। দুর্গতদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়৷ এছাড়াও পানীয় জল, ত্রিপলের ব্যবস্থা করা হয়েছে। বৃহস্পতিবার পাঁশকুড়া, ঘাটাল গিয়েছিলেন সুকান্ত মজুমদার।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্যা দুর্গত এলাকায় পৌঁছে গিয়েছেন। ঠিক তেমন ভাবেই বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে বেরিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আজ বৃহস্পতিবার সুকান্ত মজুমদার পাঁশকুড়ায় পৌঁছান। পাঁশকুড়ায় বন্যা পরিস্থিতি যথেষ্ট জটিল।
বন্যা দুর্গত এলাকা ঘুরে দেখেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। সাধারণ মানুষ তাঁর কাছে পৌঁছান। জল যন্ত্রণার কথা শোনেন বিজেপি নেতা। সাধারণ মানুষের জন্য ত্রাণ সামগ্রী নিয়ে গিয়েছিলেন তিনি। দুর্গতদের জন্য রান্না করা হয়। ভাত, ডাল, সবজির ব্যবস্থা করা হয়েছিল। সুকান্ত মজুমদার নিজের হাতে খাবার পরিবেশন করেন।
রাজ্য সরকারের ত্রাণ সামগ্রী পরিষেবা এই এলাকায় এসে পৌঁছায়নি। এই কথা জানিয়েছেন সুকান্ত। পাণীয় জলের পাউচও আসেনি এখনও পর্যন্ত। তিনি বলেন, আমরা যতটা পারছি, বিভিন্ন এলাকায় পৌঁছানোর জন্য। মানুষের হাতে কিছু সাহায্য তুলে দেওয়ার জন্য। খাবার, ত্রিপল, জল, আপাতত দেওয়া হচ্ছে। প্রয়োজনে আমরা ওষুধ ও ডাক্তারও পাঠাব।"
পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার পর পশ্চিম মেদিনীপুর যান তিনি। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল এলাকাতেও বন্যা পরিস্থিতি যথেষ্ট গম্ভীর। ঘাটাল এলাকাতে ত্রাণ বিতরণ করেছেন। সাধারণ মানুষের সঙ্গে বন্যা পরিস্থিতি সম্পর্কে কথাবার্তা বলেন।
দক্ষিণবঙ্গের একাধিক জেলা বন্যা কবলিত। হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ার একাধিক জায়গা প্লাবিত। হাজার হাজার মানুষ জলবন্দি। ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন দুর্গতরা৷












Click it and Unblock the Notifications