'যে হাত দিয়ে মেরেছেন সেই হাত দিয়ে পা ধরাব', পুলিশকে চরম হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর

'যে হাত দিয়ে মেরেছেন সেই হাত দিয়ে পা ধরাব', পুলিশকে চরম হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর

রাজ্য পুলিশকে চরম হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। হলদিয়া পুলিশকে হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু অধিকারী বলেছেন, 'েয হাত দিয়ে মেরেছে সেই হাত দিয়ে পা ধরিয়ে ছাডব', হলদিয়ায় কাউন্সিলরের গ্রেফতারি নিয়ে পুলিশকে চরম হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। পুলিশকে চরম হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী।

 পুলিশকে হুঁশিয়ারি শুভেন্দুর

পুলিশকে হুঁশিয়ারি শুভেন্দুর

রাজ্য পুলিশকে চরম হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। হলদিয়ায় কাউন্সিলরের গ্রেফতারির নিয়ে রীতিমত হুঙ্কার দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। হলদিয়া পুরসভার প্রাক্তন কাউন্সিলর সত্যব্রত দাসকে গ্রেফতার করেছে পুলিশ। হলদিয়া পুরসভার দুর্নীতির অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে। তারই প্রতিবাদে সরব হয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি পুলিশকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন পুলিশকে দিয়ে তাঁর পা ধরিয়ে ছাড়বেন।

 কাউন্সিলরকে মারধরের অভিযোগ

কাউন্সিলরকে মারধরের অভিযোগ

হলদিয়া পুরসভায় দুর্নীতির অভিযোগে শুভেন্দু ঘনিষ্ঠ প্রাক্তন কাউন্সিলর সত্যব্রত দাসকে গ্রেফতার করেছিল পুলিশ। তাঁকে মারধর করা হয়েছে বলে অভিযোগ করেছেন ধৃত কাউন্সিলরের আইনজীবী। তারই প্রতিবাদে গর্জে উঠেছেন শুভেন্দু অধিকারী। তিনি রীতিমত হুঁশিয়ারি দিয়ে বলেছেন, 'যদি কােন চড় মারা পুলিশের দুটো হাত স্বপন দাসের পায়ে না ধরাতে পারি তাহলে আমার নাম শুভেন্দু অধিকারী নয়। তৃণমূলকে তীব্র নিশানা করে তিনি বলেছেন, ' মানুষ নেই এই সরকারের সঙ্গে। আছে পুলিশ বাবা। তবে পুলিশ বাবাও এদের বাঁচাতে পারবেনা।'

পাল্টা নিশানা টিএমসির

পাল্টা নিশানা টিএমসির

শুভেন্দু অধিকারীর এই হুঁশিয়ারির পাল্টা নিশানা করেছেন টিএমসি নেতা কুনাল ঘোষ। তিনি বলেছেন নিজেকে বাঁচাতে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিয়েছেন। পুলিশ পুলিশের কাজ করছে বলে পাল্টা শুভেন্দু অধিকারীকে নিশানা করেছেন তিনি। কেউ অন্যায় করলে তাঁকে শাস্তি পেতেই হবে বলে দাবি করেছেন কুনাল ঘোষ। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এর আগেও নিশানা করেছেন কুনাল ঘোষ। তিনি বারবার সরব হয়েছেন বিজেপির বিরুদ্ধে।

পঞ্চায়েত ভোট নিয়ে সরব শুভেন্দু

পঞ্চায়েত ভোট নিয়ে সরব শুভেন্দু

পঞ্চায়েত ভোট নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন শুভেন্দু অধিকারী। রাজ্য পুলিশ দিয়ে পঞ্চায়েত ভোট করানোর কথা বলছে রাজ্য সরকার তাতেই প্রবল আপত্তি জানিয়েছেন শুভেন্দু অধিকারী এবং বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষও তীব্র আক্রমণ শানিয়েছেন রাজ্য সরকারে বিরুদ্ধে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+