৩৫-০ চ্যালেঞ্জ! জঙ্গলমহলে ঝাঁপাচ্ছেন শুভেন্দু, ঝাড়গ্রামে সভা ঘিরে চড়ছে উত্তেজনার পারদ
৩৫-০ চ্যালেঞ্জ! জঙ্গলমহলে ঝাঁপাচ্ছেন শুভেন্দু, ঝাড়গ্রামে সভা ঘিরে চড়ছে উত্তেজনার পারদ
মেদিনীপুরকে তৃণমূল শূন্য করার ডাক দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তিনি আর দিলীপ ঘোষ যখন হাত মিলিয়েছেন তখন মেদিনীপুরে ৩৫ এ ৩৫ আনব বলে কাঁথি থেকে হুঙ্কার দিয়েছিলেন শুভেন্দু। সেই টার্গেট পূরণে ঝাঁপিয়ে পড়েছেন বিজেপি নেতা। গতকাল দাঁতনে সভার পর আজ ঝাড়গ্রামে সভা করবেন শুভেন্দু অধিকারী। সেই সভায় বেশ কয়েকজন তৃণমূল নেতা বিজেপিতে যোগ দিতে পারেন বলে জল্পনা শুরু হয়েছে।

ঝাড়গ্রামে শুভেন্দুর সভা
মেদিনীপুর দখলের মরিয়া চেষ্টা শুরু করে দিয়েছে বিজেপি। ঝাঁপিয়ে পড়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। কাঁথির সভা থেকে হুঙ্কার দিয়েছিলেন মেদিনীপুরে তৃণমূল শূন্য করে দেখাবেন তিনি। সেই চ্যালেঞ্জ পূরণের মরিয়া চেষ্টায় ঝাঁপিয়ে পড়েছেন তিনি। মেদিনীপুর জেলা জুড়ে একের পর এক সভা করে চলেছেন তিনি। কাঁথির পর গতকাল দাঁতনে সভা করেন শুভেন্দু অধিকারী। আজ ঝাড়গ্রামে সভা তাঁর। সকাল থেকেই ঝাড়গ্রামে শুভেন্দুর সভা ঘিরে উন্মাদনা তৈরি হয়েছে। জেলা জুড়ে বিজেপি আর শুভেন্দুর পোস্টার পড়েছে।

জঙ্গলমহল দখলের লড়াই
জঙ্গলমহলের অধিকার কার তার লড়াইয়ে নেমেছে দুই পক্ষ। লোকসভা নির্বাচনের সময় থেকেই ধীরে ধীরে জঙ্গল মহলে ঘাঁিট গড়তে শুরু করেছিল বিজেপি। সেকারণে জঙ্গলমহলে ভোটও বেড়েেছ বিজেপি। বিপদ আঁচ করেই একুশের ভোটের আগে জঙ্গলমহলকে বাড়তি গুরুত্ব দিয়ে ছত্রধর মাহাতোকে রাজ্য কমিটিতে নিয়ে আসেন মমতা। তাঁকে নিয়ে মেদিনীপুরে সভা করেন তৃণমূল কংগ্রেস নেত্রী। সেই সভায় ছিলেন না অধিকারী পরিবারের কেউ। তারপরেই শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগ দেওয়ার ঘটনা ঘটে। এবং মেদিনীপুর দখলে রাখার প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দেন মমতাকে।

নন্দীগ্রামের সভায় নেই মমতা
নন্দীগ্রাম দিবসে সভা করার কথা ছিল মমতার। ৭ জানুয়ারি সেখানে মমতার সভা করার কথা ছিল। তার পাল্টা সভা ৮ জানুয়ারি করবেন বলে ঘোষণা করেছিলেন শুভেন্দু অধিকারী। কিন্তু এখন জানা গিয়েছে ৭ জানুয়ারি নন্দীগ্রামের সভায় যাচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে নতুন করে শুরু হয়েছে জল্পনা। কেন মমতা নন্দীগ্রামে সভা করতে যাচ্ছেন না তা নিয়ে বিজেপি শিবিরও জল্পনা শুরু করে িদয়েছে। তাহলেকী শুভেন্দুকে ভয় পেয়েই মমতার এই সিদ্ধান্ত অনেকে এমনও বলতে শুরু করেছেন।

এবার দ্বিতীয় হবে তৃণমূল
মেদিনীপুরে প্রথম থেকেই দ্বিতীয় ছিল তৃণমূল কংগ্রেস। অধিকারী পরিবারের দৌলতেই প্রথম হয়েছিল তৃণমূল কংগ্রেস। এবার আবার তৃণমূল কংগ্রেস দ্বিতীয় হবে বলে হুঙ্কার দিয়েছিলেন বিজেপি নেতা শুভেন্দু অদিকারী। তৃণমূলের মিছিলের পরের দিনই কাঁথিকে শক্তি প্রদর্শন করেছেন শুভেন্দু। জনজোয়ারে অবরুদ্ধ হয়ে গিয়েছিল গোটা কাঁথি শহর।












Click it and Unblock the Notifications