বিজেপির অন্দরে চরমে হোয়াটসঅ্যাপ তরজা, এবার জল্পনা শুভেন্দু অধিকারীকে নিয়ে
বিজেপির অন্দরে চরমে হোয়াটসঅ্যাপ তরজা, এবার জল্পনা শুভেন্দু অধিকারীকে নিয়ে
শেষে বিদ্রোহীদের তালিকায় কি নাম লেখালেন শুভেন্দু অধিকারীও। সূত্রের খবর রাজ্যের বিরোধী দলনেতা নাকি তমলুক জেলা সাংগঠনিক হোয়াটস অ্যাপ গ্রুপ ছেড়ে বেরিয়ে গিয়েছেন। এর আগে ময়নার বিধায়ক অশোক দিন্দাও বিজেপির সাংগঠনিক গ্রুপ ছেড়ে বেরিয়ে এসেছেন। তারপরে আবার রাজ্যের বিরোধী দলনেতার এই পদক্ষেপ ঘিরে জল্পনা এখন চরমে।

হোয়াটঅ্যাপ গ্রুপ ছাড়লেন শুভেন্দু
এবার কি বিদ্রোহী রাজ্যে বিরোধী দলনেতাও। তমলুকে বিজেপির সাংগঠনিক হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে বেরিয়ে এসেছেন তিনি। তার পরেই শুভেন্দু অধিকারীকে নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। রবিবার রাতেই নাকি গ্রুপ ছেড়ে বেরিয়ে এসেছেন শুভেন্দু অধিকারী। রবিবার রাতেই নাকি বিজেপি তমলুকের ৪২টি মণ্ডল সভাপতির নাম ঘোষণা করে। তাতে পুরনো অনেকের নামই ছিল না। যাঁরা বাদ পড়েছেন তাঁরা সকলেই নাকি গ্রুপ ছেড়ে বেরিয়ে এসেছেন। তবে শুভেন্দু অধিকারী কেন বেরিয়ে গেলেন গ্রুপ ছেড়ে তা এখনও স্পষ্ট নয়। যদিও রাজ্যের বিরোধী দলনেতা এই নিয়ে প্রকাশ্যে কোনও কথাই বলতে চাননি।

অশোক দিন্দাও গ্রপ ছেড়েছেন
শুভেন্দু অধিকারীর পাশাপাশি ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দাও সাংগঠনিক হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে বেরিয়ে আসেন। তিনিও কোনও কারন স্পষ্ট করেননি। দলের তারকা বিধায়কের এই গ্রুপ ছেড়ে বেরিয়ে আসাকে আবা কটাক্ষ করেছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেছেন এরা কেনই বা কোনও গ্রুপে থাকে বুঝতে পারি না। গ্রুপ থেকে বেরিয়ে আসা তেমন কোনও বড় ঘটনা নয় বলেই জানিয়েছেন তিনি। অর্থাৎ অশোক দিন্দার এই গ্রুপ ছেড়ে বেরিয়ে আসাকে তেমন আমল দিতে চাইছেন না তিনি।

বিজেপির অন্দরে বিদ্রোহ
বিজেপির অন্দরে বিদ্রোহ চরমে উঠেছে। বঙ্গ বিজেপিতে একের পর এক নেতা প্রকাশ্যে বিদ্রোহ প্রকাশ করে পদ ছাড়তে শুরু করেছেন। নদিয়া, মুর্শিদাবাদে একাধিক বিজেপি নেতা দল ছেড়ে বেরিয়ে আসার সিদ্ধান্ত শুনিয়েছে। অনেকেই পদ ছাড়তে শুরু করে দিয়েছেন। স্বাভাবিক ভাবেই তাতে চাপ বাড়ছে বিজেপির। বিক্ষোভ প্রশমনে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার একাধিকবার বৈঠক করেছেন কিন্তু তাতে কোনও সুরাহা মেলেিন। বিদ্রোহ বেড়েই চলেছে।

নেতৃত্ব নিয়ে বিদ্রোহ
সুকান্ত বনাম দিলীপ। বঙ্গ বিজেপি কার্যত আড়াআড়ি ভাগ হয়ে গিয়েছে। সুকান্ত মজুমদারের নেতৃত্ব নিয়ে প্রকাশ্যেই প্রশ্ন তুেলছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। একুশের ভোটের প্রচারে এসে রাজ্যে সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দিলীপ ঘোষের ভূয়সী প্রশংসা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপরেই একুশের শোচনীয় পরাজয়। দিলীপকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয় সুকান্ত মজুমদারকে। পুরভোটে সুকান্ত মজুমদারের নিজের ওয়ার্ডেই হারতে হয়েছে বিজেপিকে। একের পর এক ধাক্কায় শেষে প্রশ্ন উঠতে শুরু করেছে সুকান্ত মজুমদারে নেতত্ব নিয়ে। দিলীপ ঘোষ িনজে প্রকাশ্যে এই নিয়ে সুকান্ত মজুমদারকে কটাক্ষ করেছেন।












Click it and Unblock the Notifications