ভাইপোর পুলিশরা ফোন ট্যাপ করছে, দ্বারিবেড়িয়ার সভা থেকে বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর

ভাইপোর পুলিশরা ফোন ট্যাপ করছে, দ্বারিবেড়িয়ার সভা থেকে বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর

ভাইপোর পুলিশরা ফোন ট্যাপ করছে, তাই ফোন ধরতে পারছি না। কোনও ঘটনা ঘটলে হোয়াটসঅ্যাপ করুন। পূর্ব মেদিনীপুরের দ্বারিবেড়িয়ার সভা থেকে চাঞ্চল্যকর অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। একই সঙ্গে কোম্পানি পার্টিটাকে হলদি নদীর জলে ভাসিেয় দেওয়ার হুঙ্কার দিয়েছেন শুভেন্দু। পঞ্চায়েতে প্রার্থী হওয়ার লোক পাবে না তৃণমূল কংগ্রেস এমনই অভিযোগ করেছেন বিজেপি নেতা।

অভিষেককে আক্রমণ

অভিষেককে আক্রমণ

দ্বারিবেড়িয়ার সভা থেকে ফের তোলাবাজ ভাইপো বলে অভিষেককে আক্রমণ শুভেন্দুর। বিজেপি নেতা অভিযোগ করেছেন তাঁর সভায় আসছে যাঁরা তাঁদের উপর অত্যাচার করা হচ্ছে। সভায় আসতে দেওয়া হচ্ছে না সমর্থকদের। তাঁর ফোন ট্যাপ করা হচ্ছে। ভাইপোর পুলিশ তাঁর ফোন ট্যাপ করছে। সেকারণে তিনি ফোন ধরতে পারছেন না। কারোর কোনও দরকার হলে যেন তাঁকে হোয়াটসঅ্যাপ করা হয় তিনি সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে যাবেন।

হলদি নদীর জলে ভাসবে তৃণমূল

হলদি নদীর জলে ভাসবে তৃণমূল

তৃণমূল পার্টিটা কোম্পানি হয়ে গিয়েছে। পার্টির সকলকে কর্মচারী করে রাখার চেষ্টা করা হয়েছিল। তাঁকেও নাকি কর্মচারী করে রাখার চেষ্টা হয়েছিল বলে অভিযোগ করেছেন শুভেন্দু। মেদিনীপুরের লোকেরা কর্মচারী হয়ে থাকে না হুঙ্কার দিয়ে শুভেন্দু বলেছেন মে মাসের পরে কোম্পানি পার্টিটাকে তিনি হলদি নদীর জলে ভাসিয়ে দেবেন। পঞ্চায়েতে একটা প্রার্থী হওয়ার লোক থাকবে না

বামপন্থীদের সমর্থন শুভেন্দুর

বামপন্থীদের সমর্থন শুভেন্দুর

এদিন দ্বারিবেড়িয়ার সভা থেকে শুভেন্দু অধিকারী দাবি করেছেন তিনি বামপন্থীদের শ্রদ্ধা করেন। তৃণমূলের হাত ধরেছিলেন কারণ লক্ষ্ণণ শেঠদের তিনি ঘৃণা করেন। লক্ষ্মণ শেঠ বামপন্থা থেকে বিচ্যূত হয়েিছল সেকারণেই তিনি তৃণমূলের হাত ধরেল লড়াইয়ে নেমেছিলেন। তবে তিনি বামপন্থীদের শ্রদ্ধা করেন বলেই দাবি করেছেন শুভেন্দু। প্রসঙ্গত উল্লেখ্য লক্ষ্মণ শেঠও কিন্তু বিজেপিতে যোগ দিয়েছিলেন।

বিজেপির সঙ্গে ডিল

বিজেপির সঙ্গে ডিল

গতকালের পর আজ ফের দ্বারিবেড়িয়ার সভা থেকে বিজেপির সঙ্গে ডিলের প্রশ্ন তুললেন বিজেপি নেতা। তিনি বলেছেন বিজেপির সঙ্গে বাংলার উন্নয়নের ডিল হয়েছে। বাংলার কর্মসংস্থানের ডিল হয়েছে। দিল্লি ও বাংলায় এক সরকার না থাকলে কখনও উন্নয়ন হবে না বাংলার। এমনই দাবি করেছেন শুভেন্দু অধিকারী। হলদিয়ার ভোট তিনি করিয়ে নেবেন বলে হুঙ্কার দিয়েছেন বিজেপি নেতা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+