'টালির চালে লুকিয়ে টাকা', শুভেন্দুর গড়ে সভামঞ্চ থেকে চাকরি চুরি নিয়ে তোপ নাড্ডার

টালির চালে লুকিয়ে রাখা আছে টাকা, রামগড়ের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ জেপি নাড্ডার

পঞ্চায়েত ভোটের আগে রাজ্যে প্রচারে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। ২ দিনের সফরে রাজ্যে এসেছেন তিনি। বর্ধমানের পূর্বস্থলী এবং পূর্বমেদিনীপুরের রামগড়ে সভা করলেন তিনি। দুই সভা থেকেই শাসক দল তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ শানিয়েছেন জেপি নাড্ডা। চাকরি চুরির ঘটনা নিয়েও শাসক দলকে আক্রমণ শানিয়েছেন তিনি।

রাজ্যে অমিত শাহ

রাজ্যে অমিত শাহ

রাজ্যে পঞ্চায়েত ভোট শিয়রে। লোকসভা ভোটের আগে পঞ্চায়েত ভোটে এক প্রকার অ্যাসিড টেস্ট হতে চলেছে বিজেপির। সেকারণেই পঞ্চায়েত ভোটকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে বিজেপি। শুভেন্দু অধিকারীকে নিয়ে নতুন করে সাজানো হয়েছে সংগঠন। পঞ্চায়েত ভোটের প্রচারেও রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগেই অমিত শাহ ঘুরে গিয়েছেন। এবার এসেছেন জেপি নাড্ডা। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এদিন পর পর দুটি সভা করেছেন রাজ্যে। একটি বর্ধমানের পূর্বস্থলীতে আরেকটি শুভেন্দু অধিকারীর এলাকা রামগড়ে।

টালির চালে লুকিয়ে টাকা

টালির চালে লুকিয়ে টাকা

রামগড়ের সভা থেকে আবারও শাসক দলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েেছন জেপি নাড্ডা। তিনি তীব্র কটাক্ষ করে বলেছেন টালির চালে লুকিয়ে রাখা রয়েছে কয়লা এবং গরু পাচারের টাকা। এদিন জেপি নাড্ডার আক্রমণের মুখে উঠে এসেছে চাকরি চুরির প্রসঙ্গও। কোটি কোটি টাকা নিয়ে চাকরি চুরি করা হয়েছে বলে শাসক দলের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন বিজেপি নেতা। সিন্ডিকেট এবং তোলাবাজির সরকার বলেও মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন তিনি।

রেশন দুর্নীতির অভিযোগ

রেশন দুর্নীতির অভিযোগ

এদিন পূর্বমেদিনীপুেরর রামগড়ের সভা থেকে রেশন দুর্নীতি নিয়েও সরব হেয়েছেন তিনি। জেপি নাড্ডা অভিযোগ করেছেন, 'মোদি সরকার বিনামূল্যে রেশন দিচ্ছে, তৃণমূল নেতারা চুরি করছে। মোদি সরকার খাবার পাঠাচ্ছে, তৃণমূল দুর্নীতি করে বাজারে বিক্রি করছে'। প্রসঙ্গত উল্লেখ্য মিড ডে মিল দুর্নীতি থেকে শুরু করে আবাস যোজনা দুর্নীতি একাদিক ইস্যুতে কেন্দ্র প্রতিনিধি দল পাঠিয়েছে। জেলায় জেলায় তারা ঘুরেছে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেছে।

শুভেন্দুর গড়ে প্রচার

শুভেন্দুর গড়ে প্রচার

পূর্বস্থলীর পাশাপাশি বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর এলাকা পূর্বমেদিনীপুরেও জেপি নাড্ডার সভা করা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। কারণ গত কয়েক মাসে শুভেন্দু অধিকারীকে গুরুত্ব দিতে শুরু করেছে বিজেপি। ত্রিপুরায় নির্বাচনী প্রচারে তারকা প্রচারকদের তালিকায় রাখা হয়েছে শুভেন্দু অধিকারীকে। গত কয়েকদিন ধরে লাগাতার প্রচার চালিয়ে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। তিনি প্রচার চালাতে আজই আবার ত্রিপুরা উড়ে গিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+