গুদামে পড়ে থাকাদের নিয়ে সভা করছে তৃণমূল, কাঁথির পদযাত্রাকে কটাক্ষ দিলীপের
গুদামে পড়ে থাকাদের নিয়ে সভা করছে তৃণমূল, কাঁথির পদযাত্রাকে কটাক্ষ দিলীপের
অধিকারী গড়ে তৃণমূলের শক্তি প্রদর্শনের সভা আজ। আর এই নিয়ে সকাল থেকে কাঁথিতে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। শুভেন্দু গড়ে আজ সভা করবেন ফিরহাদ হাকিম ও সৌগত রায়। শুভেন্দুর জনপ্রিয়তা পরখ করতেই তৃণমূলের এই পরিকল্পনা বলে মনে করছে রাজনৈতিক মহল। কাঁথির এই সভাকে কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি কটাক্ষ করে বলেছেন, তৃণমূলের গুদামে যাঁরা রয়ে গিয়েছেন তাঁদের নিয়ে এখন সভা করা হচ্ছে। যেসব জিনিস বিক্রি হয় না সেগুলো যেমন চৈত্র সেলে বিক্রি হয় তৃণমূলেরও এখন সেই অবস্থা হয়েছে বলে কটাক্ষ করেছেন তিনি।

কাঁথিতে তৃণমূলের সভা
আজ কাঁথিতে সভা করবে তৃণমূল কংগ্রেস। থাকবেন ফিরহাদ হাকিম ও সৌগত রায়। তবে অধিকারী পরিবারের কাউকে দেখা যাবে না এই সভাতে। শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারীর নাম ছাড়াই সভার পোস্টার দিয়েছে তৃণমূল। শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করার আগে থেকেই অন্তরালে চলে গিয়েছেন অধিকারী পরিবারের অন্যান্য সদস্যরা। মেদিনীপুরে মমতার সভাতেও দেখা যায়নি শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারীকে।

বিজেপিতে শুভেন্দু অধিকারী
শাসক দলে ভাঙন ধরিয়ে বিজেপিতে যোগদান করেছেন প্রাক্তন মন্ত্রী ও নন্দীগ্রামের প্রাক্তন বিধায়ক শুভেন্দু অধিকারী। ১৯ ডিসেম্বর মেদিনীপুরে বিজেপির মহা সভায় অমিত শাহের হাত থেকে পদ্মশিবিরে যোগদানের পতাকা তুলে নেন শুভেন্দু। সেই মঞ্চ থেকে শাসক দলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে তোলাবাজ বাইপো হঠাও স্লোগান তুলেছেন শুভেন্দু অধিকারী।

পূর্বস্থলীতে প্রথম সভা
রাজনৈতিক জীবনের নতুন ইনিংস শুরু করার পর পূর্বস্থলীতে প্রথম সভা করেন শুভেন্দু অধিকারী। সেই মঞ্চ থেকেই পরিবর্তনের পরিবর্তন চাই বলে মমতা সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছেন তিনি। পদের লোভে তিনি বিজেপিতে আসনেনি বলে পাল্টা তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে শুভেন্দু বলেছেন ১৯৯৮-এ বিজেপি তৃণমূলকে আশ্রয় না দিলে দলটাই উঠে যেত বলে অভিযোগ করেেছন শুভেন্দু।

সুজাতাকে নিয়ে সভা
পূর্বস্থলীতে শুভেন্দুর পাল্টা সভা করবে তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার সুজাতা মণ্ডল খাঁকে সঙ্গে নিয়ে সভা করার কথা তৃণমূলের। শুভেন্দু বিজেপিতে যোগদানের পরেই বিজেপি যুব মোর্চা সভাপতি সৌমিত্র খাঁর স্ত্রী সুজাতা খাঁ বিজেপিতে যোগদান করেন। তারপরেই তিনি শুভেন্দুর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন। সুজাতা দাবি করেছেন মুখ্যমন্ত্রী হওয়ার লোভে বিজেপিতে যোগ দিয়েছেন শুভেন্দু অধিকারী।












Click it and Unblock the Notifications