'পুলিসের মুখে..., কারোর দম নেই,' খড়গপুর জয়ের হুঙ্কার দিয়ে নজিরবিহীন আক্রমণ দিলীপের

'পুলিসের মুখে..., কারোর দম নেই,' খড়গপুর জয়ের হুঙ্কার দিয়ে নজিরবিহীন আক্রমণ দিলীপের

খড়গপুজে সভা করতে দিয়ে রাজ্য পুলিসকে নজির বিহীন ভাবে আক্রমণ শানালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পুলিস গুণ্ডা দিয়ে শাসক দল ভোট জয়েক চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন তিনি। 'সেই পুলিসের মুখে প্রস্রাব করি' এমনই অশালীন ভাষায় আক্রমণ শানিয়েছেন দিলীপ। খড়গপুর ফের বিজেপি দখল করবে বলে হুঙ্কার দিয়েছেন বিজেপি নেতা।

 পুলিসকে আক্রমণ দিলীপে

পুলিসকে আক্রমণ দিলীপে

পুলিস শাসক দলের হয়ে কাজ করছে আগেও বলেছেন বিজেপির রাজ্য সভাপতি। কিন্তু খড়গপুরে তিনি যা বলেছেন তা নজিরবিহীন। খড়গপুর জয়ের হুঙ্কার দিয়ে বিেজপির রাজ্য সভাপতি বলেছেন "ওই পুলিসের মুথে প্রস্রাব করি' এই কদর্য ভাষায় পুলিসকে আক্রমণ এর আগে কখনও কোনও বিজেপি নেতা করেননি। উপনির্বাচনে খড়গপুর হাতছাড়া হয়েছিল বিজেপির। পুরভোট এবং বিধানসভা ভোটে ফের খড়গপুর দখলের হুঙ্কার দিয়েছেন তিনি।

 খড়গপুর জয়ের হুঙ্কার

খড়গপুর জয়ের হুঙ্কার

টাকা ছড়িয়ে, পুলিস দেখিয়ে, গুণ্ডা দিয়েও কিছু করতে পারবে না তৃণমূল। খড়গপুর বিজেপি জিতবেই। হুঙ্কার দিয়েছেন দিলীপ ঘোষ। পুরসভা ও বিধানসভা দুটি ভোটেই খড়গপুর ফের দখল করবে গেরুয়া শিবির। কোরার দম নেই বিজেপিকে আটকাবে। পুলিসকে থানায় আটকে রেখেছিলাম বলে হুঙ্কার দিয়েছেন তিনি। এমনই দাবি করেছেন তিনি।

 শাসক দলের হয়ে কাজ করছে পুলিস

শাসক দলের হয়ে কাজ করছে পুলিস

এর আগে এরকাধিক বিজেপি নেতা অভিযোগ করেছেন পুলিস শাসক দলের হয়ে কাজ করছে। অর্জুন সিং রাজ্যপালের কাছে গিয়ে নালিশ ঠুকেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে মারার জন্য পুলিসকে সুপারি দিয়েছে। সেকারণেই তাঁর বাড়ির সামনে বোমাবাজি চলছে। পুলিস বারবার এসে তাঁর বাড়ি তল্লাশি করে চলেছে।

 হাথরাস থেকে নজর ঘোরাতেই হুঙ্কার

হাথরাস থেকে নজর ঘোরাতেই হুঙ্কার

অনেকেই মনে করছে বিজেপি নেতার এই কদর্য মন্তব্য হাথরাস থেকে নজর ঘোরানোর জন্যই করা হয়েছে। গতকালই হাথরাস ঢাকতে বাংলার জঙ্গি যোগ নিয়ে সরব হয়েছিলেন বিজেপির রাজ্যসভাপতি। বাংলায় পাড়ায় পাড়ায় ধর্ষণ হয় বলে পাল্টা আক্রমণ শানিয়েছিলেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+