তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে পাঁশকুড়ায় বিডি অফিস ঘেরাও বিজেপির

তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে পাঁশকুড়ায় বিডি অফিস ঘেরাও বিজেপির

রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে কয়েক দফা দাবি নিয়ে তমলুকের পাঁশকুড়া বিডি অফিস ঘেরাও করল বিজেপি।

তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে পাঁশকুড়ায় বিডি অফিস ঘেরাও বিজেপির

বিজেপির অভিযোগ, সর্বত্র তৃণমূলের দুর্ণীতি প্রকাশ্যে আসছে। প্রশাসনিক কর্তাব্যক্তিরা তৃণমূলের অঙ্গুলিহেলনেই চলছেন। তাই প্রায় বিজেপির প্রায় পাঁচশ নেতা কর্মী ও সমর্থকের উপস্থিতিতে রেশনের চাল চুরি, আমফানের ত্রাণ বন্টনে তৃণমূলের দুর্নীতির প্রতিবাদে সোচ্চার হন পাঁশকুড়া বিজেপি নেতৃত্ব।

এই প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন তমলুক সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র মাইতি, জেলা সহ-সভাপতি জিমূত বেরা সহ পাঁশকুড়ার সমস্ত মন্ডলের সভাপতি ও অন্যান্য নেতৃবৃন্দ।

পাঁশকুড়া বিডিও অফিস ঘেরাও করে বিজেপি নেতৃত্বের দাবি, তৃণমূলের শাসনে বিজেপির বিধায়ক থেকে সাধারণ নেতা কর্মীদের হত্যা করা হচ্ছে যথেচ্ছ ভাবে। ভেঙে পড়েছে রাজ্যের আইন শৃঙ্খলা। রাজ্যে পরিযায়ী শ্রমিকদের কাজের সুবিধাও নেই এই মুহূর্তে। একশো দিনের কাজে চরম দুর্নীতি ও স্বজনপোষন চলছে প্রতিটি গ্রামে। যেকোনো দলীয় কর্মসূচিতে বিজেপি কর্মীদের বাধা দেওয়া হচ্ছে অযাচিতভাবে এবং ইচ্ছাকৃত ভাবে। পুলিশি অত্যাচার তো চলছেই। এমতবস্থায় প্রশাসনিক উদ্যোগ নিতে হবে স্থিতাবস্থা বজায়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+