বিজেপি 'চাকরিখেকো', এসএসসি রায় প্রসঙ্গে ফের আক্রমণ মমতার
এসএসসি রায় নিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণাত্মক মন্তব্য করছেন। বিজেপিকেও এবার সেই প্রসঙ্গে নিশানা করলেন। 'চাকরিখেকো' বলে বিজেপিকে তীব্র কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেবের হয়ে প্রচারসভা করলেন নেত্রী। সেখানেই বিজেপিকে আগাপাশতলা আক্রমণ করেন শুক্রবার।
মালদা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বক্তব্য রেখেছেন এদিন। দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে একতরফা কটাক্ষ করেছেন তিনি। কলকাতা হাইকোর্টের এসএসসি রায় নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেছেন। টাকা দিয়ে চাকরির বিষয়ে তৃণমূলকে কাঠগড়ায় তুলেছিলেন তিনি।

এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, "২৬ হাজার পরিবার আজ অনিশ্চয়তার মুখে পড়ে গিয়েছে। এসএসসি দুর্নীতিতে ২৬ হাজার মানুষের চাকরি গেল। ২৬ হাজার পরিবারের রুজিরুটি অনিশ্চয়তার মুখে। চাকরি পেতে ঋণ নিয়ে তৃণমূল লোকদের দেওয়া হয়েছিল।"
পশ্চিম মেদিনীপুরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন দুপুরে সভা করেন। শুক্রবার দুপুরে সেখানেই আরও একবার এসএসসি প্যানেল বাতিল রায় প্রসঙ্গ ওঠে। মমতা বন্দ্যোপাধ্যায় সোজাসুজি এবার বিজেপিকে আক্রমণ করেন। "২৬ হাজার চাকরি কেড়ে বলছে চার সপ্তাহে টাকা ফেরত দাও। আপনাকে টাকা ফেরত দিতে বললে পারবেন তো?" প্রশ্ন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
বিজেপির বিরুদ্ধে এদিন আরও বেশি আক্রমণাত্মক সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। " কেন্দ্রের কাছে মাথানত করব না। ওরা জগতবিখ্যাত চোর। তৃণমূল করলে এনআইএ, বিজেপি করলে ওয়াশিং মেশিন।" কটাক্ষ করেছেন মমতা। "বিজেপি দেশ, ধর্ম, জাতি বিক্রি করে দিচ্ছে।" এমনই বক্তব্য তৃণমূল নেত্রীর।
কংগ্রেস সিপিএমকেও এদিন সমান ভাবে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ বাংলায় বিজেপির দুটি চোখ। একটা সিপিএম, অন্যটা কংগ্রেস। বাংলায় সিপিএম, কংগ্রেস, বিজেপি কাউকে ভোট দেবেন না। সাধারণ মানুষকে নিষেধ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইন্ডিয়া জোট তিনি তৈরি করেছেন। জোটের নাম তাঁর দেওয়া। এই দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।












Click it and Unblock the Notifications