'৩০ শতাংশ কাটমানি নেওয়া চোর সাংসদ কে আমি শ্রদ্ধা করি না', প্রচারে নেমেই দেবকে নিশানা হিরণের
ঘাটালে এবার দুই প্রতিপক্ষ দুই তারকা প্রার্থী। একদিকে তৃণমূল কংগ্রেসের অভিনেতা দেব। আরেক দিকে বিজেপির অভিনেতা হিরণ। যুযুধান দুই পক্ষ। নির্বাচনের প্রচারে পাঁশকুড়ার খন্ডখোলা এলাকায় উপস্থিত হলেন বিজেপি প্রার্থী হীরণময় চট্টোপাধ্যায়, সংসদ দেব ও রাজ্য সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি।
লোকসভা নির্বাচনের দিনক্ষণ এখনো না ঘোষণা হলেও প্রচারে নেমেছেন সমস্ত দলগুলি। বৃহস্পতিবার ঘাটাল লোকসভা কেন্দ্রের পাঁশকুড়া খন্ডখোলা এলাকায় প্রচারে আসেন বিজেপি প্রার্থী হিরন্ময় চট্টোপাধ্যায়। এলাকায় কর্মী সম্মেলনের পাশাপাশি ভারতীয় জনতা পার্টির অঞ্চল কার্যালয়ের উদ্বোধন করেন তিনি।

এদিনের কর্মী সম্মেলনে তিনি বলেন ভোটের সময় বুথ সভাপতি মন্ডল সভাপতি নেতৃত্বে পাড়ায় কোন বহিরাগতদের ঢুকতে করতে দেবেন না, যাকেই দেখবেন বহিরাগত দুর্ভিসন্ধি নিয়ে ঢুকেছে ঝাঁটা লাঠি জুতো নিয়ে দাঁড়িয়ে পড়বেন।
পাশাপাশি তিনি বলেন অভিনেতা হিরণ এর সঙ্গে অভিনেতা দেবের কোন লড়াই নেই, আমি ব্যক্তিগতভাবে সবাইকে শ্রদ্ধা করি কিন্তু ৩০ শতাংশ কাটমানি নেওয়া চোর সাংসদ কে আমি শ্রদ্ধা করি না। পাশাপাশি দিনে এদিন মঞ্চে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ দেবকে কড়া ভাষায় আক্রমণ করেন।
এলাকায় ভোটে জেতার পর সাংসদের দেখা না পাওয়ায় সাংসদ কে নিয়ে মঞ্চে একটি গানও গাইলেন হিরন চট্টোপাধ্যায়। এর আগেও অভিনেতা দেবের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ করেছিলেন হিরণ। তিনি অভিযোগ করেছিলেন কয়লা পাচারের টাকায় দেব ছবি তৈরি করেছিলেন। যদিও দেব বারবারই দাবি করেছেন তাঁর সঙ্গে দুর্নীতির কোনও যোগ নেই।












Click it and Unblock the Notifications