Abhijit Ganguly: ভোটের আগে বড় ধাক্কা, অভিজিৎ গাঙ্গুলিকে সেন্সর করল কমিশন

অভিজিৎ গাঙ্গুলিকে সেন্সর করল কমিশন। ২৪ ঘন্টার জন্য তাকে প্রচার থেকে বিরত থাকতে হবে। আগেই তাকে প্রচার শেষ করতে হবে। এমন একজন শিক্ষিত মানুষ কিভাবে এমন করতে পারে, প্রশ্ন তুলেছে নির্বাচন কমিশন।

মঙ্গলবার বিকেল ৫টা থেকে বুধবার বিকেল ৫টা পর্যন্ত প্রচার করতে পারবেন না তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছেন বিজেপি প্রার্থী এই অভিযোগে নির্বাচন কমিশনে নালিশ জানিয়েছিল তৃণমূল কংগ্রেস। সেই অভিযোগের পরেই কমিশনের তরফ থেকে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হয়।

Abhijit Ganguly

আগামী ২৫ জুন রাজ্যে ষষ্ঠ দফার ভোট গ্রহণ। তার ৪৮ ঘণ্টা আগে প্রচার শেষ করতে হয় রাজনৈতিক দলগুলিতে। সেক্ষেত্রে বৃহস্পতিবার পর্যন্ত প্রচার চালাতে পারবেন ষষ্ঠদফার ভোটের জন্য রাজনৈতিক দলগুলি। মঙ্গলবার বিকেল ৫টা থেকে বুধবার বিকেল ৫টা পর্যন্ত যদি তাঁকে নিষিদ্ধ করা হয় তাহলে হাতে মাত্র একটা দিনই প্রচারের জন্য পাচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিজেপির ক্ষেত্রে এটা একটা বড় ধাক্কা তাতে কোনও সন্দেহ নেই।

নির্বাচন কমিশনের কাছে শাসক দল তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছিল মুখ্যমন্ত্রীকে নিয়ে যে কুরুচিকর মন্তব্য বিজেপি প্রার্থী করেছেন সেটা নির্বাচনী বিধিভঙ্গের সামিল। কারণ ভোট ঘোষণার দিনেই কমিশনের তরফে জানানো হয়েছিল যেহেতু ভোটে একাধিক মহিলা প্রার্থী লড়াই করছেন তাই কোনও রকম অসম্মানজনক এবং কুরুচিকর মন্তব্য করা যাবে না।

কমিশন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে এই কুরুচিকর মন্তব্যের অভিযোগ পাওয়ার পর রীতিমতো আশ্চর্য হয়েছে। বিজেপি প্রার্থী একটা সময়ে কলকাতা হাইকোর্টের বিচারপতির পদে ছিলেন। তাঁর মতো একজন শিক্ষিত ব্যক্তি কীভাবে এই ধরনের মন্তব্য করতে পারেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

কমিশনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু। তিনি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই নিয়ে বিজেপিকে কটাক্ষ করে লিখেছেন, 'ভদ্রলোকের মুখ হিসেবে বিজেপি যাকে দেখাতে চেয়েছিল তাকেও কুকথার জন্য শাস্তি পেতে হচ্ছে। বিজেপির কপালটাই পোড়া।'

নিয়োগ দুর্নীতির মামলা নিয়ে একাধিকবার শাসক দলকে তীব্র আক্রমণ শানিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এর আগেও তমলুকের বিজেপি প্রার্থীকে সতর্ক করেছে নির্বাচন কমিশন। একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে আক্রমণ শানিয়েছেন তিনি। নিয়োগ দুর্নীতির মামলা চলাকালীনও শাসক দলকে নিশানা করতে ছাড়েননি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+