শেখ শাজাহানের সম্পত্তি হিমশৈলর চূড়া মাত্র, শুভেন্দুর গড়ে দাঁড়িয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য অভিজিৎ গাঙ্গুলির
বিচারপতির পদ ছেড়ে রাজনীতিতে যোগ দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তমলুক লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন তিনি। বুধবার লোকসভা ভোটের প্রচারে বেরিয়ে শেখ শাহজাহানকে নিয়ে মন্তব্য করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেছেন শেখ শাজাহানের যে সম্পত্তি উদ্ধার হয়েছে তা হিমশৈলর চূড়া মাত্র।
গতকালই তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নন্দকুমার এর MLA কে হুশিয়ারি দিয়ে বলেছিলেন ,ইনি তিহাড় এ যাবেন। সেই বক্তব্যর পাল্টা প্রতিক্রিয়া দেন MLA সুকুমার দে। তিনি বলেন আমি কামনা করব ঈশ্বর পক্ষ থেকে ওনার শুভ উদয় ঘটুক, ওনাকে সুমতি দিক। মানুষের গ্রহণ যোগ্যতা লাভ করুক। আরও বেশ কিছু দিন রাজনীতি করুক বুঝতে পারবেন।

রাজনীতিটা কি জিনিস।এবার সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তমলুকের রাধাবল্লভ পুরে জনসংযোগে এসে ফের মুখ খুললেন প্রাক্তন বিচারপতি,তিনি বলেন যতক্ষণ শুনবো ওনার কথা ততোক্ষণ ওনাকে সাবধান করতে থাকবো,কারণ এই সন্ত্রাস এর প্রতিষেধক আমাদের জানা আছে,সুকুমার দের শুভেচ্ছার জবাবে পাল্টা শুভেচ্ছা জানান,আমি কোনো ঔদ্ধত দেখাচ্ছিনা,শেখ শাজাহানের যে সম্পত্তি উদ্ধার হয়েছে তা হিমশৈলর চূড়া মাত্র।
প্রসঙ্গত উল্লেখ্য নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে একের পর এক মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তারপরেই একের পর এক নেতা মন্ত্রীর গ্রেফতারি। পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারি হয়েছে একের পর এক নেতা মন্ত্রীর। এমনকী নিয়োগ দুর্নীতি মামলায় সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যোগ রয়েছে বলে অভিযোগ করেছিলেন।












Click it and Unblock the Notifications