পঞ্চায়েত ভোটের দিন ঘোষণার আগেই প্রার্থী তালিকা ঘোষণা বিজেপির, নন্দীগ্রাম নিয়ে বড় সিদ্ধান্ত
পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা এখনও হয়নি তার আগেই নন্দীগ্রামে প্রার্থী তালিকা ঘোষণা করে ফেলল বিজেপি। নন্দীগ্রামের হরিরামপুর গ্রামপঞ্চায়েতের ১৫টি আসনের মধ্যে ১৪টি আসনের প্রার্থী তালকা ঘোষণা করে ফেলেছে তারা। হঠাৎ কেন এই পদক্ষেপ করা হল তা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে।

নন্দীগ্রামে প্রার্থী তালিকা ঘোষণা
বিধানসভা ভোটের মত পঞ্চায়েত ভোটেও রাজ্য রাজনীতির হটস্পটে পরিণত হতে চলেছে। তার ইঙ্গিত মিলেছে প্রার্থী ঘোষণা নিয়ে। পঞ্চায়েত ভোটের আগেই দিন ঘোষণার আগেই নন্দীগ্রামে প্রার্থী তালিকা ঘোষণা করে বড় চমক দিল বিজেপি। গতকাল অর্থাৎ রবিবার নন্দীগ্রামের হরিরামপুর গ্রাম পঞ্চায়েতের ১৫টি আসনের মধ্যে ১৪টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। বিজেপির জেলা সাধারণ সম্পাদক মেঘনাথ পাল প্রার্থী তালিকা ঘোষণা করেন।

হটস্পট নন্দীগ্রাম
বিধানসভা নির্বাচনের আগে হটস্পট হয়ে উঠেছিল নন্দীগ্রাম। বিজেপির শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ করে নন্দীগ্রাম কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শেষ পর্যন্ত চ্যালেঞ্জ জিতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে হেরে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকেই নন্দীগ্রাম বিজেপির প্রাণকেন্দ্র হয়ে দাঁড়িয়েছে। এই নন্দীগ্রাম যে পঞ্চায়েত ভোটেও আবারও হটস্পট হয়ে উঠতে চলেছে সেটা আবারও বুঝিয়ে দিল গেরুয়া শিবির।

পঞ্চায়েত ভোটে কোন কৌশল বিজেপির
পঞ্চায়েত ভোটেও নন্দীগ্রামকে সামনে রেখেই এগোতে চাইছে বিজেপি। সেকারণেই আগে থেকেই প্রার্থী ঘোষণা করা হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। মূলত দুর্নীতি ইস্যুকে সামনে রেখেই পঞ্চায়েত ভোটের ময়দানে নামতে চাইছে গেরুয়া শিবির। তবে বাম-কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়েই কি পঞ্চায়েত নির্বাচনে শাসক দলকে পরাস্ত করতে ময়দানে নামবেন শুভেন্দু অধিকারীরা এই নিয়ে নতুন জল্পনা তৈরি হয়ে গিয়েছে। তার রণকৌশল নির্ধারণে দফায় দফায় বৈঠক হচ্ছে।

বাম-রাম জোট
পঞ্চায়েত ভোটের আগে একাধিক সমবায় সমিতির নির্বাচনে বাম-বিজেপি হাত মিলিয়ে লড়েছে। তার জেরে সাফল্য এসেছে। একাধিক সমবায় সমিিতর নির্বাচনে জয়ী হয়েছে বামেরা। গেরুয়া শিবির তাতে সহযোগিতা করেছে। শুভেন্দুর নিজের গড়ে সমবায় সমিতির নির্বাচনে জয়ী হয়েছে বামেরা। সাগরদিঘির সাফল্যের পর শুভেন্দু অধিকারীর মুখেও বিরোধী জোটের কথা শোনা িগয়েছে। রাম-কংগ্রেস একজোট হয়ে লড়াইয়ের বার্তা দিয়েছেন শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষরা।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications