কেশপুরে বিজেপি কর্মীদের ফতোয়া দিয়ে একঘরে করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
একুশের নির্বাচনের পর রাজনৈতিক হিংসা তো চলছিলই৷ এবার বিজেপি কর্মী সমর্থকদের একঘরে করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। শুক্রবার বঙ্গ-বিজেপি মিডিয়া সেলের পক্ষ থেকে একটি ফতোয়ার ছবি সংবাদমাধ্যমকে দেওয়া হয়। যেখানে দেখা যায় মহিষাদা তৃণমূল কংগ্রেস বুথ নম্বর ১৭৬ ও ১৭৯ এর প্যাডে একটি তালিকা প্রকাশ করা হয়েছে৷

তালিকার সঙ্গেই ফতোয়ার মতো করে লেখা রয়েছে পার্টির অনুমতি ছাড়া এই তালিকভুক্ত লোকদের কোনও রকম জিনিস বিক্রি করা যাবে না। চ দোকানদারের উদ্দেশ্যে জানানো হচ্ছে। এই ব্যাক্তিদের চা বিক্রি করা যাবে না৷
এই ছবিটি বাংলার সংবাদমাধ্যমের কাছে তুলে দিয়ে বিজেপির পক্ষ থেকে লেখা হয়েছে, 'যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় থেকেও এক অন্য তুঘলকি ব্যবস্থা চালাতে চাইছে তৃণমূল। অত্যাচার, খুনের পর এবার বিজেপি কর্মীদের একঘরে করার চক্রান্ত করল তৃণমূল। কেশপুর বিজেপির এই কার্যকর্তাদের বিরুদ্ধে এরকমই অসাংবিধানিক ফতোয়া জারি করল তৃনমূল !'
সোশ্যালমিডিয়াতেও ভাইরাল হয়েছে এই অদ্ভুত তালিকার ছবি৷ তালিকাতে ১৮ জনের নাম লেখা রয়েছে৷ এই তালিকায় নাম রয়েছে,দিব্যা মন্ডল, নারান মিদ্যা, হরিসাধন দোলুই প্রমুখের৷












Click it and Unblock the Notifications