এপিসেন্টার নন্দীগ্রাম! দোলের সকালে নন্দীগ্রামের মানুষের সঙ্গেই মেতে উঠবেন মমতা

এপিসেন্টার নন্দীগ্রাম! গোটা দেশের নজর এখন নন্দীগ্রাম বিধানসভার উপর। একদিকে খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে শুভেন্দু অধিকারী। একেবারে হাইভোল্টেজ লড়াই।

এপিসেন্টার নন্দীগ্রাম! গোটা দেশের নজর এখন নন্দীগ্রাম বিধানসভার উপর। একদিকে খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে শুভেন্দু অধিকারী। একেবারে হাইভোল্টেজ লড়াই।

আগামী ১ লা এপ্রিল ভোট রয়েছে সেখানে। চলছে জোরদার লড়াই। শেষ পর্যন্ত নন্দীগ্রামে কার দখলে থাকবে সেজন্যে অপেক্ষা করতে হবে ২ মে পর্যন্ত। তবে এই মুহূর্তে তৃণমূল নেত্রী কিংবা বিজেপি প্রার্থী দুজনেই একেবারে মাটি কামড়ে পড়ে সেখানে।

দোলে নন্দীগ্রামে কাটাবেন মমতা

দোলে নন্দীগ্রামে কাটাবেন মমতা

জানা যাচ্ছে, সম্ভবত ২৭ তারিখই হয়তো নন্দীগ্রামে পৌঁছে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নেত্রীর নির্ধারিত যা কর্মসূচি রয়েছে তাতে দোলের দিনটা এবার নন্দীগ্রামেই কাটাতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। ২৮ মার্চ রবিবার দোল। সেখানকার মানুষদের সঙ্গে মিলেমিশেই দোল উৎসব পালন করবেন তিনি। আর সেকারনেই দোল কিংবা দোলের আগের দিন শনিবারই হয়তো নন্দীগ্রামে পৌঁছে যেতে পারেন তৃণমূল নেত্রী।

পুরানো বাড়িতে উঠবেন নাকি নতুন জায়গায় তা নিয়ে ধোঁয়াশা

পুরানো বাড়িতে উঠবেন নাকি নতুন জায়গায় তা নিয়ে ধোঁয়াশা

নন্দীগ্রামে বিরুলিয়া বাজারে গিয়ে আহত হন মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষতবিক্ষত পা নিয়েই লাগাতার প্রচার চালাচ্ছেন তিনি। হুইল চেয়ারে বসেই পুরানো মেজাজেই আক্রমণ শানাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নন্দীগ্রামে যে বাড়ি নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেটি দোতলায়। ফলে তাঁর পক্ষে ওঠা নামা করাটা সম্ভব নয়। আর সেই কারনেই একতলা কোনও একটি বাড়ি নেত্রীর জন্যে খোঁজা হচ্ছে বলে জানা যাচ্ছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত তৃণমূল তরফে কিছু জানানো হয়নি। সবটাই সূত্রের খবর।

নন্দীগ্রামে আহত মমতা

নন্দীগ্রামে আহত মমতা

নন্দীগ্রামে আহত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিরুলিয়া বাজারে জনসংযোগের সময় ভিড়ের চাপে দুর্ঘটনায় আহত হন তৃণমূল কংগ্রেস প্রার্থী। তাঁর বাম পায়ের হাড়ে চিড় ধরেছে। তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছেন চক্রান্ত করে তৃণমূল কংগ্রেস নেত্রীর উপর হামলা চালানো হয়েছে। মমতা নিজেও অভিযোগ করেছেন তাঁকে খুন করার চেষ্টা করছে বিজেপি। অমিত শাহ কলকাতায় এসে চক্রান্ত করছে।

কমিশনের সঙ্গে বিরোধ

কমিশনের সঙ্গে বিরোধ

মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ছিল না নন্দীগ্রামে। এই নিয়ে নির্বাচন কমিশনকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছিল তৃণমূল কংগ্রেস। পাল্টা তৃণমূল কংগ্রেসকে কড়া চিঠি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার তত্ব খারিচ করে দিয়ে পাল্টা কড়া জবাব দিয়েছে। নিরাপত্তা নিয়ে ইতিমধ্যেই পদক্ষেপ করেছে নির্বাচন কমিশন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা আধিকারীককে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁর জায়গায় জ্ঞানবন্ত সিংকে আনা হয়েছে।

নন্দীগ্রামে যাওয়া হয়নি

নন্দীগ্রামে যাওয়া হয়নি

ভাঙা পা আর হুইল চেয়ারে বসেই লাগাতারা সভা করে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্ব মেদিনীপুরের হলদিয়া, খেজুরি, কাঁথিতে সভা করলেও নন্দীগ্রামে আর যাননি। রাজ্যে দ্বিতীয় দফায় আগামী ১ এপ্রিল ভোট সেখানে। তার কয়েক দিন আগেই তিনি নন্দীগ্রাম যাবেন বলে শোনা যাচ্ছিল। তবে তৃণমূল সূত্রে জানা গিয়েছে, দোলের দিনই নন্দীগ্রামে পৌঁছতে পারেন মমতা। নিজের আসনে শেষপর্বের প্রচার তিনি নন্দীগ্রামে থেকেই সারতে চান। সেখানে মহামিছিল করার কথা রয়েছে। এছাড়াও বেশ কয়েকটী ব্লকে ব্লকে সভা করারও কথা রয়েছে তৃণমূল নেত্রীর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+