Sisir Adhikari: শিশির অধিকারীর গাড়িতে পাথর! ফোন এল প্রধানমন্ত্রী সচিবালয় থেকে

Sisir Adhikari: খেজুরি থেকে ফেরার পথে কাঁথির সংসদ শিশির অধিকারীর গাড়িতে পাথর ছোঁড়া হয়। ভেঙে যায় গাড়ির উইংস কাঁচ। আচমকা ব্রেক মারায় মাথায় সামান্য আঘাত পেয়েছেন প্রবীণ সাংসদ। সূত্রের খবর, এই ঘটনার পরেই প্রধানমন্ত্রী সচিবালয় থেকে ফোন আসে অধিকারী পরিবারে।

শুধু তাই নয়, শিশির অধিকারীর শারীরিক অবস্থার খোঁজ নেওয়া হয় বলেও জানা গিয়েছে। খেজুরি থেকে ফেরার পথে হেরিয়ার কাছে আচমকা পাথর ছোঁড়া হয় শিশির অধিকারীর গাড়িতে। ভেঙে যায় গাড়ির সামনের উইংস কাঁচ। তবে পাথরের আঘাত থেকে রক্ষা পান প্রবীণ সাংসদ।

Sisir Adhikari

তবে হঠাৎ ব্রেক কষায় মাথায় কিছুটা আঘাত পেয়েছেন শিশির অধিকারী। তবে এই মুহূর্তে তিনি সুস্থ রয়েছেন। হাসপাতালে নিয়ে যাওয়া হলে আপাতত বাড়িতেই তাঁর চিকিৎসা চলছে। তবে এই ঘটনা সামনে আসতেই তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। সাংসদের গাড়িতে হামলার ঘটনায় নিন্দার ঝড় সর্বত্র।

সূত্রের খবর, শিশিরবাবুর গাড়িতে হামলার খবর পেয়েই প্রধানমন্ত্রীর সচিবালয় থেকে ফোন করা হয় অধিকারী পরিবারে। খোঁজ নেওয়া হয়েছে শিশির অধিকারীর শারীরিক অবস্থার। এমনকি কীভাবে এই ঘটনা তা নিয়েও বিস্তারিত খোঁজ সচিবালয় থেকে নেওয়া হয়েছে বলে খবর।

এছাড়াও আরও বেশ কয়েকজন ঘনিষ্ঠ রাজনৈতিক ব্যক্তিত্বও বর্ষীয়ান সাংসদের শারীরিক খোঁজ জানতে চেয়ে ফোন করেছে বলে জানা গিয়েছে। তবে তৃণমূলের তরফে কেউ ফোন করেছেন কিনা তা জানা যায়নি। যদিও এই ঘটনার খবর পেয়ে তৎপর হয়েছে জেলা পুলিশ প্রশাসন।

পূর্ব মেদিনীপুর জেলার হেঁড়িয়ার কারা সাংসদের গাড়ি লক্ষ্য করে কে পাথর ছুঁড়ল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত কোন লিখিত অভিযোগ দায়ের হয়নি। স্বতঃপ্রণোদিত ভাবেই এই বিষয়ে তদন্ত চলছে বলে খবর।

ঘটনার পর কনভয়ের সঙ্গে থাকা নিরাপত্তা রক্ষীদের তৎপরতায় শিশির অধিকারীকে ঘটনাস্থল থেকে প্রথমে কাঁথির হাসপাতালের চিকিৎসা করানো হয়। বর্তমানে বাড়িতেই তাঁর চিকিৎসা চলছে। আজ মঙ্গলবার খেজুরি দুই ব্লকে গিয়েছিলেন সাংসদ শিশির অধিকারী। সেখানে পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি নির্বাচন ছিল।

ভোটদান প্রক্রিয়া শুরু হতেই বিডি অফিস চত্বরে বোমা বাজির ঘটনা ঘটে। এই ঘটনায় বিডিও অসুস্থ হয়ে পড়েন। আর এরপরেই ভোটদান প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। সেখান থেকে ফেরার পথে খেজুরির তেঁতুল তলাতে শিশির অধিকারীর গাড়ি লক্ষ্য করে পাথর ছোঁড়া হয় বলে অভিযোগ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+