দেওয়াল জুড়ে লেখা 'ভাইপো চোর'! অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নন্দীগ্রামে পৌঁছনোর আগেই বিতর্ক

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নন্দীগ্রামে নবযাত্রার আগেই বির্তক! প্রায় ১৯ কিলোমিটার রাস্তা হেঁটে গিয়ে সন্ধ্যায় নন্দীগ্রামে পৌঁছানোর কথা রয়েছে। আর সেখানে পৌঁছানোর আগেই বিতর্ক। একেবারে জাতীয় সড়কের বিভিন্ন জায়গাতে 'ভাইপো চোর' বলে কেউ বা কারা লিখে দেয়।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চন্ডিপুর অস্থায়ী তাবু থেকে কিছুটা দুরে মগরাজ পুর ১১৬ বি জাতীয় সড়কের উপর বিতর্কিত ওই বক্তব্য লেখা রয়েছে বলে দেখতে পাওয়া যায়। আর তা নজরে আসতেই তীব্র চাঞ্চল্য তৈরি হয়ে যায়। শুধু এই জায়গাতেই নয়, নন্দীগ্রামের প্রবেশপথ হাসচড়াতেও রাজ্য সড়কের পিচ রাস্তার ওপর একাধিক জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে এই ধরনের ব্যঙ্গ বাক্য লেখা ছিল! যা নিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়ে যায়।

 অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নন্দীগ্রামে পৌঁছনোর আগেই বিতর্ক

যদিও বিষয়টি নজরে আসতেই তীব্র চাঞ্চল্য তৈরি হয়। রাতারাতি সাদা রং দিয়ে মুছে ফেলা হয় বিতর্কিত লেখাগুলি। রাস্তার একাধিক জায়গাতে ব্যঙ্গ বাক্য লেখা ছিল! প্রত্যেকটি মুছে ফেলা হয় বলে জানা গিয়েছে। তবে নব জোয়ার যাত্রা নন্দীগ্রাম পৌঁছানোর আগে এই ধরনের ব্যঙ্গ বাক্য লেখা থাকায় বিতর্ক তৈরি হয়েছে নন্দীগ্রাম জুড়ে। ঘটনায় অস্বস্তিতে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। ইচ্ছাকৃত ভাবে এই কাজ করা হয়েছে বলে অভিযোগ স্থানীয় তৃণমূল নেতৃত্বের। এমনকি এই ঘটনার সঙ্গে বিজেপি জড়িত বলেও অভিযোগ।

যদিও বিজেপির তরফে এহেন কাজের কথা অস্বীকার করা হয়েছে। বিজেপির দাবি, সাধারণ মানুষই স্বতঃস্ফূর্ত ভাবে এই কাজ করেছে। যেভাবে দুর্নীতি হচ্ছে তা সবাই দেখতে পাচ্ছে। বলে রাখা প্রয়োজন, এর আগে বাঁকুড়াতে চোর শ্লোগান ওঠে। কর্মসূচি শেষ করে যখন ক্যাম্পে ফিরছিলেন সেই সময়ে কেউ বা কারা ভিড়ের মধ্যে থেকেই চোর শ্লোগান তোলেন। যা নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যদিও তাতে কান না দিয়েই চলে যান অভিষেক। ফের একই ঘটনার পুনরাবৃত্তি।

 অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নন্দীগ্রামে পৌঁছনোর আগেই বিতর্ক

তবে এবার রাস্তার উপরেই কেউ বা কারা লিখে চোর শব্দ! ইতিমধ্যে কে বা কারা এই কাজ করেছে তা খতিয়ে দেখছে স্থানীয় পুলিশ প্রশাসন। বলে রাখা প্রয়োজন, দুপুরে চন্ডীপুর থেকে নন্দীগ্রামের উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

প্রায় ২৭ টি পঞ্চায়তের উপর দিয়ে যাবে এই পদযাত্রা। মাঝে আটটি জায়গাতে থামবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সমস্ত জায়গাতে জনসংযোগ করবেন তিনি। এমনকি দীর্ঘ এই যাত্রাপথে তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গে চায়ে পে চর্চায় মিলিত হওয়ারও কথা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+