শহিদ ক্ষুদিরাম যতটা বাংলার ততটাই ভারতের, বহিরাগত তত্বে নাম না করে মমতাকে বিঁধলেন অমিত শাহ
শহিদ ক্ষুদিরাম যতটা বাংলার ততটাই ভারতের, বহিরাগত তত্বে নাম না করে মমতাকে বিঁধলেন অমিত শাহ
মেদিনীপুরে পা রেখেই নাম না করে মমতা সরকারের বহিরাগত তত্বের রাজনীতি নিয়ে সরব হলেন অমিত শাহ। শহীদ ক্ষুদিরামের মূর্তিতে মালা দিয়ে অমিত শাহ বলে, যাঁরা নোংরা রাজনীতি করেন তাঁরা জেনে রাখুন শহিদ ক্ষুদিরাম যতটা বাংলার ঠিক ততটাই ভারতের। তিনি দেশের স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছিলেন। তাঁকে কেবল বাংলার বলে আটকে রাখা যায় না। প্রসঙ্গত উল্লেখ্য অমিত শাহদের বহিরাগত তকমা দিয়ে বারবার বিজেপিকে কোণঠাসা করার চেষ্টা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতাকে আক্রমণ অমিত শাহের
মেদিনীপুরে পা রেখেই নাম না করে মমতার বিরুদ্ধে আক্রমণ শানালেন অমিত শাহ। শহিদ ক্ষুদিরামের মূর্তিতে মালা দিয়ে অমিত শাহ বলেন যাঁরা নোংরা রাজনীতি করছেন তাঁদের জানিয়ে রাখি শহিদ ক্ষুদিরাম যতটা বাংলার িঠক ততটাই ভারতের। দেশের স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছেন তিনি। কাজেই গোটা দেশের কাছে সমান বরেন্য তিনি। প্রসঙ্গত উল্লেখ্য বহিরাগত তত্ব নিয়ে অমিত শাহদের লাগাতার আক্রমণ শানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাইরে থেকে লোক এনে বিজেপি রাজ্যে ভোট করাতে চাইছে বলে আক্রমণ শানিয়েছিলেন অমিত শাহ।

বাঙালিয়ানা প্রমাণে মরিয়া অমিত
ভীষণভাবে অঙ্ক কষা অমিত শাহের এই সফর। তৃণমূলের বহিরাগত তত্বের কড়া জবাবা দিতে প্রথম থেকেই পরিকল্পিত ভাবে সফর সাজিয়েছেন অমিত শাহ। সকালেই তিনি সিমলা স্ট্রিটে স্বামী বিবেকান্দের বাড়িতে গিয়ে শ্রদ্ধা জানান। পুজো দেন। স্বামী বিবেকানন্দের সার্বিক দিক কতটা প্রাসঙ্গিত সেটা আবারও স্মরণ করেন অমিত শাহ। তারপরেই মেদিনীপুরে শহিদ ক্ষুদিরামের মূর্তিতে মালা দিয়ে তাঁর পরিবারের লোকেদের সম্মান জানিয়েছেন। সেখানেও শহিদ ক্ষুদিরামের সঙ্গে ভারতবাসীর আত্মিক যোগ বোঝানোর চেষ্টা করেছেন অমিত শাহ।

কৃষক পরিবারে মধ্যাহ্ন ভোজন
অমিত শাহ মেদিনীপুরে এক কৃষক পরিবারের বাড়িতে মধ্যাহ্ন ভোজন করেন। একেবারে বাংলার মাটির বাড়িতে মাটির দাওয়ায় মাটিতে বসেই মধ্যাহ্ন ভোজন করেন তিনি। মাটির থালায় কলাপাতায় খাবার পরিবেশন করা হয় তাঁকে। খাবারেও ছিল বাঙালিয়ানার ছাপ। ভাত-ডাল-পোস্ত-ভাজা-দই-শুকতো, খেজুর গুড়ের রসগোল্লা খেয়েছেন তিনি। অর্থাৎ খাবারেও বাঙালিয়ানার ছাপ রেখে গিয়েছেন তিনি।

তৃণমূলে মহাপতন অমিতের সভায়
অমিত শাহের মেদিনীপুরের সভায় তৃণমূলের মহাপতন হতে চলেছে। শুভেন্দু অধিকারীর হাত ধরে জনা দশের তৃণমূল কংগ্রেস বিধায়ত, সাংসদ বিজেপিতে যোগ দিতে চলেছেন। ইতিমধ্যেই তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে মেদিনীপুর সভা স্থলের মাঠে। সেখানে একে একে হাজির হতে শুরু করেছেন একাধিক নেতা কর্মী। মেদিনীপুরে অমিতের সভা ঘিরে তুমুল উন্মাদনা তৈরি হয়েছে।












Click it and Unblock the Notifications