নন্দীগ্রামে বিক্ষোভের মুখে শুভেন্দু, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশবাহিনী

নন্দীগ্রামে বিক্ষোভের মুখে পড়লেন শুভেন্দু অধিকারী। আজ সেখানের একজন বাড়িতে পুজোতে অংশ নিতে যান তিনি। আর সেখান থেকে বের হতেই বিক্ষোভের মুখে পড়তে হয় শুভেন্দু অধিকারীকে। তাঁর গাড়ি ধরে বিক্ষোভ দেখান বিক্ষোভকারীরা।

গোটা দেশের নজর নন্দীগ্রামের দিকে! ২৯৪টি বিধানসভা কেন্দ্রে যে ভোট তার এপিসেন্টার বলা হচ্ছে নাকি এই বিধানসভা এলাকাকে। একদিকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে শুভেন্দু অধিকারী। যিনি কিনা নিজেকে এলাকার ভূমিপুত্র হিসাবে দাবি করছেন। নন্দীগ্রাম জেতার ব্যাপারে সম্পূর্ণ আত্মবিশ্বাসী শুভেন্দু। কিন্তু সেখানেই বারবার বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে তাঁকে।

ফের বিক্ষোভের মুখে শুভেন্দু

ফের বিক্ষোভের মুখে শুভেন্দু

আজ বুধবার নন্দীগ্রাম যান তিনি। সেখানে এক বিজেপি কর্মীর বাড়িতে যান তিনি। সেখানে পুজোয় অংশ নেন শুভেন্দু। ওই বিজেপি কর্মীর বাড়িতে প্রায় ঘন্টাখানেক সময় কাটান শুভেন্দু। আর সেখান থেকে গাড়িতে কিছুটা এগোতেই বিক্ষোভের মুখে পড়ে যান শুভেন্দু। তাঁর গাড়ি ধরে বেশ কয়েকজন মহিলা বিক্ষোভ দেখাতে থাকেন। এমনকি, খোদ নন্দীগ্রাম তাঁর এলাকাতেই গো ব্যাক স্লোগানও শুনতে হয় বলে জানা যাচ্ছে। ঘটনার খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় পুলিশ প্রশাসন। এমনকি, শুভেন্দুর নিরাপত্তার দায়িত্বে থাকা সিআরপিএফের জওয়ানরা গাড়ি থেকে নেমে আসেন। ঘিরে রাখেন শুভেন্দু গাড়ি। বিক্ষোভকারীরা স্থানীয় তৃণমূল কর্মী বলে জানা গিয়েছে।

দফায় দফায় চড়ছে উত্তেজনার পারদ

দফায় দফায় চড়ছে উত্তেজনার পারদ

গত ১৪ মার্চ একই ভাবে উত্তেজনা ছড়ায় নন্দীগ্রামে। শহিদ দিবসে ঢুকতে দেওয়া হবে ন শুভেন্দুকে, এই দাবিতে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। যদিও পরে পুলিশের হস্তক্ষেপে সামাল দেওয়া যায় পরিস্থিতি। কিন্তুন এরপর থেকেও বারবার উত্তেজনা ছড়াচ্ছে নন্দীগ্রামে। তৃণমূল-বিজেপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে।

শুভেন্দু অধিকারীর নাম দুটি বিধানসভা ক্ষেত্রে!

শুভেন্দু অধিকারীর নাম দুটি বিধানসভা ক্ষেত্রে!

তৃণমূলের দাবি, একজন ভোটারের নাম দুটি নির্বাচনী ক্ষেত্রে থাকতে পারে না। কিন্তু বিজেপির নন্দীগ্রামের প্রার্থী শুভেন্দু অধিকারীর নাম দুটি বিধানসভা ক্ষেত্রে রয়েছে। তিনি একাধারে নন্দীগ্রামের ভোটার তালিকায় স্থান পেয়েছেন এবার আবার হলদিয়ার ভোটার তালিকাতেও তাঁর নাম রয়েছে বলে দাবি তৃণমূল কংগ্রেসের।

শুভেন্দুর বিরুদ্ধে নথি পেশ তৃণমূলের তরফে

শুভেন্দুর বিরুদ্ধে নথি পেশ তৃণমূলের তরফে

ভোটার হিসেবে শুভেন্দু অধিকারীর নাম রয়েছে এসি ২১০-এর পার্ট নম্বর ৭৬-এর ৬৬৯ নম্বর সিরিয়ালে। কিন্তু শুধু নন্দীগ্রামেই নয়, শুভেন্দু অধিকারীর নাম রয়েছে হলদিয়ার ভোটার তালিকাতেও। হলদিয়ার ভোটার তালিকায় ৩০৫ নম্বর সিরিয়ালে তাঁর নাম রয়েছে। এই মর্মে একটি নথিও জমা দেওয়া হয়েছে তৃণমূলের তরফে।

হলদিয়া থেকে পরিবর্তন করে নন্দীগ্রামে ভোটার!

হলদিয়া থেকে পরিবর্তন করে নন্দীগ্রামে ভোটার!

তৃণমূলের অভিযোগ, শুভেন্দু হলদিয়া থেকে পরিবর্তন করে নন্দীগ্রামে ভোটার হওয়ার জন্যও মিথ্যাচার করছেন। তিনি যে ঠিকানা দিয়েছেন নন্দীগ্রামে, তা তাঁর স্থায়ী ঠিকানা তো নয়ই, তিনি ওই ঠিকানায় শেষ ৬ মাস ছিলেন না বলেও জানিয়েছেন স্থানীয় বিএলও বিজলি গিরি রায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+