‘আপদ বিদায় হয়েছে, বেঁচে গেছি’, হলদিয়ায় দাঁড়িয়ে শুভেন্দুকে আক্রমণ মমতার

পূর্ব মেদিনীপুরে প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়। এক-এক করে জেলার হলদিয়ার সুতাহাটা, খেজুরির বামনচকে ও পাঁশকুড়ার মেচোগ্রামে পরপর তিনটি জনসভা রয়েছে তৃণমূলনেত্রীর।

হাতে আর মাত্র কয়েকটা দিন! পায়ে আঘাত নিয়ে এবং হুইল চেয়ারে বসেই একের পর এক সভা করে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর প্রত্যেক সভা থেকেই কার্যত নাম না করে অধিকারী পরিবারকে তীব্র আক্রমণ শানাচ্ছেন নেত্রী। আজ শনিবারও খোদ শুভেন্দুর গড় হলদিয়াতে সভা করেন তৃণমূল সুপ্রিমো। আর সেখান থেকেই ফের একবার নাম না করে অধিকারী পরিবারকে আক্রমণ করলেন তিনি। একই সঙ্গে আক্রমণ শানালেন শুভেন্দুকেও।

‘আপদ বিদায় হয়েছে, বেঁচে গেছি’

‘আপদ বিদায় হয়েছে, বেঁচে গেছি’

হলদিয়াতে দাঁড়িয়ে নাম না করে ফের একবার অধিকারী পরিবারকে তীব্র আক্রমণ করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, মেদিনীপুরের কিছু গদ্দারকে পুষেছি। পাঁশকুড়া আনিসুরকে জেলে পাঠিয়েছে। যাকে পছন্দ হত না, তাকেই জেলে ভরত।'একই সঙ্গে বিজেপিকে সবথেকে বড় তোলাবাজ বলে ব্যাখ্যা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'বিজেপির মতো বড় তোলাবাজ কোথাও নেই। যাঁরা তোলাবাজ ছিল, টাকা বাঁচাতে বিজেপিতে গেছে। আগে পূর্ব মেদিনীপুরে আসতে অনুমতি নিতে হত। মেদিনীপুরের কোথায় যাব সেই অনুমতি আগে থেকে নিতে হত বলে দাবি তৃণমূল নেত্রীর। এরপরেই শুভেন্দুর নাম না করে মমতা বলেন, আপদ বিদায় হয়েছে, বেঁচে গেছি।

চোট নিয়েই ব্যাক টু ব্যাক সভা মমতার

চোট নিয়েই ব্যাক টু ব্যাক সভা মমতার

পায়ে চোট নিয়ে একের পর এক সভা করে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ শনিবারও হলদিয়া, খেজুরি সহ একগুচ্ছ সভা রয়েছে তাঁর। মমতা বলেন,'আমার সারা শরীরে আঘাত, শুধু পা বাকি ছিল। সেই পা নষ্ট করতে চেয়েছিল। আমি ঘরে বসে থাকলে বিজেপির বহিরাগতরা রাজ্য ঢুকে যাবে! এমনটাই মন্তব্য মমতার। তিনি বলেন, আপনারাই আমার চলার পথে অনুপ্রেরণা।

মমতার মুখে ইঞ্চিতে ইঞ্চিতে যুদ্ধের কথা!

মমতার মুখে ইঞ্চিতে ইঞ্চিতে যুদ্ধের কথা!

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আগামী ২৭ মার্চ প্রথম গোলটা এমন করে মারবেন যাতে বিজেপি যেন মাঠের বাইরে চলে যায়। বহিরাগত গুন্ডাদের চাই না, মা-বোনেরা হাতা-খুন্তি নিয়ে এগিয়ে যাবেন, দুটো থাপ্পড় মারতে পারেন যদি কেউ অন্যায় করে। হলদিয়ার সভায় তিনি বলেন, প্রার্থী দেখবেন না! ২৯৪ কেন্দ্রের প্রার্থী আমিই। আমাকে দেখে ভোট দেবেন। ওদের ভোট দিলে সরকারটা আমরাই তৈরি করতে পারব। এরপরেই আত্মবিশ্বাসী মমতার মুখে যুদ্ধের কথা। বলেন, ইঞ্চিতে ইঞ্চিতে যুদ্ধ হবে, খেলা হবে।

কোন দিন হলদিয়াকেও বিক্রি করেন দেবে

কোন দিন হলদিয়াকেও বিক্রি করেন দেবে

হলদিয়াতে দাঁড়িয়ে কেন্দ্রে মোদী সরকারকে তীব্র আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, মোদী সরকার সব কিছ বিক্রি করে দিচ্ছি। রেল বিক্রি করছে, এলআইসি বিক্রি করছে...আরও কিছু বিক্রি করে দিছে। মানুষ কোথায় যাবে? কি খাবে। মমতার আশঙ্কা, বাংলায় বিজেপি সরকার তৈরি হলে হলদিয়া বন্দরও বিক্রি করে দেবে। মমতা বলেন, মোদী ভারতের অর্থনীতিকে শেষ করে দিয়েছে। শুধু তাই নয়, তাঁর কোথায়, বিজেপি একটা জঘন্য দল। খুন করে, দাঙ্গা করে, ধর্ষণ করে। এমনকি বিজেপি-তে মেয়েরা সুরক্ষিত নয়। তাই মানুষের কাছে মমতার পরামর্শ, বাংলায় বিজেপি-কে ঢুকতে দেওয়া হবে না। বাংলায় বিজেপি ক্ষমতায় আসলে সবকিছু শেষ করে দেবে, আশঙ্কা নেত্রীর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+