এরপর কাঠের গুঁড়ি পড়বে, নন্দীগ্রামের ইতিহাস পড়ার আহ্বান, থানায় ঢুকে হুঁশিয়ারি শুভেন্দুর

থানায় ঢুকে পুলিশকে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। বানের জলে ভেসে আসিনি। লিডার অব অপোজিশন। এই কথাও বলতে শোনা গিয়েছে তাকে। আরও একবার নন্দীগ্রামের স্মৃতি উসকে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

প্রয়োজনে গাছের গুঁড়ি ফেলে প্রতিবাদ হবে। বিজেপি নেতা - কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ শুভেন্দুর। লোকসভা নির্বাচনের আগে এবার সেই নিয়ে সরব নন্দীগ্রামের বিধায়ক। শুধু তাইই নয়, জনকা থানায় ঢুকে মেজাজ হারাতেও দেখা যায় শুভেন্দুকে।

এরপর কাঠের গুঁড়ি পড়বে, নন্দীগ্রামের ইতিহাস পড়ার আহ্বান, থানায় ঢুকে হুঁশিয়ারি শুভেন্দুর

থানার অফিসার সেইসময় ছিলেন না। অন্যান্য পুলিশ কর্মীদের সঙ্গেই কার্যত গলা তুলে কথা বললেন রাজ্যের বিরোধী দলনেতা। বিজেপির অভিযোগ, রাজ্যের শাসক দলের কথায় পুলিশ দলদাসের ভূমিকায় রয়েছে। বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় পুলিশ ফাঁসিয়ে দিচ্ছে।

মহালয়ার দিন খেজুরির বিদ্যাপীঠ থেকে জনকা পর্যন্ত প্রতিবাদ পদযাত্রা করে বিজেপি। ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা, নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী, খেজুরির বিধায়ক সহ অন্যান্য নেতৃত্ব। পদযাত্রা শেষে জনকা থানায় শুভেন্দু সহ বিজেপি নেতারা যান।

জনকা থানার ওসি ওইসময় ছিলেন না। টেবিল অফিসারকে নিরপেক্ষতা বজায় রেখে পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন শুভেন্দু। নন্দীগ্রামের আন্দোলনের কথা স্মরণ করিয়ে দেন তিনি। তার কথায়, লিডার অব অপোজিশন। ২ কোটি ২৮ লক্ষ মানুষের প্রতিনিধি। বানের জলে ভেসে আসা লোক নই। ৩০ হাজার ভোটে জিতে এসেছেন খেজুরির বিজেপি বিধায়ক।

এরপরেই চরম হুঁশিয়ারি দিলেন শুভেন্দু। তিনি বলেন, এই ব্যবহারগুলো ঠিক নয়। সরকার বিজেপির হবে। আমাদের অধীনে কাজ করতে হবে। এরপর কাঠের গুঁড়ি পড়বে। আর খেজুরি বনধ হবে। নন্দীগ্রামের ইতিহাস পড়ার কথাও বললেন শুভেন্দু অধিকারী।

প্রশ্ন উঠছে, তাহলে কি পুলিশের ভূমিকার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবেন শুভেন্দু। ফিরিয়ে আনবেন নন্দীগ্রামের সেই পুরনো স্মৃতি?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+