শুভেন্দুর ডেরায় হানা 'ভাইপো'-র, 'নন্দীগ্রাম চলো' মিছিলের ডাক অভিষেকের
এবার শুভেন্দুর বিধানসভা কেন্দ্রে নবজোয়ার কর্মসূচি করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামীকাল নন্দীগ্রাম চলো মিছিলের ডাক দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড। নেতৃত্বে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে। শুভেন্দুর ডেরায় ঢুকে তৃণমূলের প্রচার এই প্রথম বলে মনে করছে রাজনৈতিক মহল।
নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের হারের পর থেকে সেখানে এক প্রকার তৃণমূল কংগ্রেসকে হুট আউট করে দিয়েছেন শুভেন্দু অধিকারী। এমনকী নন্দীগ্রাম আন্দোলনের কৃতিত্বও তৃণমূল কংগ্রেসকে দিতে নারাজ তিনি। নন্দীগ্রামের ভোটার তিনি। একুশের ভোটের আগে নন্দীগ্রামের ভোটার হয়ে সেখান থেকে ভোট দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা।

শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে জেতার পর থেকে নন্দীগ্রামে শহিদ দিবস ভাগ হয়ে গিয়েছে। গত ২ বছর ধরে নন্দীগ্রামে শহিদ দিবস শুভেন্দু অধিকারী বিজেপি নেতাদের নিয়ে আলাদা করে পালন করেন। নন্দীগ্রামে কিছুতেই তৃণমূলকে এক ইঞ্চি জায়গা ছাড়তে রাজি নন শুভেন্দু। সেই নন্দীগ্রামেই আগামীকাল পা রাখতে চলেছেন তাঁর প্রবল প্রতিপক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।
একুশের ভোটের আগে থেকে যাকে ভাইপো বলে সম্বোধন করে গিয়েছেন তিনি। কিছুতেই অভিষেক নাম উচ্চারণ করেননি শুভেন্দু অধিকারী। সম্প্রতি নিয়োগ দুর্নীতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিবিআইয়ের ৯ ঘণ্টা জেরা নিয়ে তীব্র নিশানা করেছিলেন শুভেন্দু। পাল্টা অভিষেকো আক্রমণ করতে ছাড়েননি। কেন সারদা কাণ্ডে শুভেন্দু অধিকারীকে জেরা করা হচ্ছে না বলে প্রশ্ন তুলেছিলেন তিনি।

পশ্চিম মেদিনীপুর থেকে পূর্ব মেদিনীপুরে পৌঁছেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার যাত্রা। পূর্ব মেদিনীরপুরে পা দেওয়ার পর থেকে অভিষেক কবে নন্দীগ্রামে যাবেন তা নিয়ে জল্পনা শুরু হয়েছিল। শেষে অভিষেক নিজেই নন্দীগ্রাম চলো মিছিলের ডাক িদয়েছেন। বুধবার থেকেই তোরজোর শুরু হয়ে গিয়েছে শাসক দলের নেতা কর্মীদের মধ্যে। সূত্রের খবর নন্দীগ্রামে এই মিছিলেন নেতৃত্বে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে।












Click it and Unblock the Notifications