Bhupatinagar: কমিশন চুপ কেন? ভূপতিনগরে রাজনৈতিক ষড়যন্ত্র দাবি করে তোপ অভিষেকের
ভূপতিনগরে এনআইএ অভিযানের নেপথ্যে যে একটা বড় রাজনৈতিক চক্রান্ত চলছে সেটা দাবি করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। NIA-কেও রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় তিনি এই নিয়ে সরব হয়েছেন।
অভিষেক সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ভূপতি নগরে এনআইএ-বিজেপির গোপন আঁতাতের অভিযোগ করেছে। সেই সঙ্গে কমিশন কেন চুপ করে রয়েছে পুরো ঘটনা নিয়ে তা নিয়েও সরব হয়েছেন তিনি। কেন সব জেনেও নির্বাচন কমিশন চুপ করে রয়েছেন। নির্বাচনী আচরণবিধি থাকাকালীন এনআইএ-বিজেপি মিলিতভাবে তৃণমূল নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তা জেনেও কেন চুপ করে রয়েছে নির্বাচন কমিশন। কেন নির্বিকার হয়ে রয়েছে তারা।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরেই আজ ভূপতি নগরে গিয়েছিলেন কুণাল ঘোষ এবং চন্দ্রিমা ভট্টাচার্য। তার আগে সাংবাদিক বৈঠক করে বিস্ফোরক অভিযোগ করেছেন কুণাল ঘোষ। রীতিমতো নথি তুলে ধরে অভিযোগ করেছেন, বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি গত ২৬ মার্চ সন্ধেবেলা নিউটাউনে এন আইএ-র এসপি ধনরাম সিংয়ের বাড়িতে গিয়েছিলেন।
ধনরাম সিংয়ের হাতে একটি সাদা প্যাকেট তুলে দিয়েছিলেন তিনি। তাতে টাকা ছিল বলে দাবি করেছেন কুণাল ঘোষ। সেই সঙ্গে তিনি দাবি করেছেন তাতে তৃণমূল নেতাদের তালিকাও দেওয়া হয়েছিল। সেই তালিকা প্রকাশ অনুযায়ী এজেন্সি পদক্ষেপ করছে বলে অভিযোগ করেছিলেন তিনি। তারপরেই তিনি জিতেন্দ্র তিওয়ারি এবং ধনরাম সিংয়ের মোবাইল ফোনের টাওয়ার ট্র্যাক করে তদন্তের দাবি জানিয়েছেন। তাঁদের মধ্যে কী নিয়ে আলোচনা হয়েছে সেটার তদন্ত হওয়া জরুরি বলে দাবি করেন কুণাল ঘোষ।
কুণাল ঘোষের এই দাবির পরেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল রাজনৈতিক মহলে। তারপরেই পাল্টা জিতেন্দ্র তিওয়ারি হুঙ্কার দিয়েছেন। তিনি পাল্টা কুণাল ঘোষকে চ্যালেঞ্জ জানিয়ে বলেছেন ৭ দিনের মধ্যে অভিযোগ প্রমাণ করতে না পারলে তিনি মানহানির মামলা করবেন। এই নিয়ে জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়ও এই নিয়ে এনআইএ-কে নিশানা করেছেন।
এদিকে ভূপতিনগরে আজও তল্লাশি চালাচ্ছে এনআইএ। তাঁরা একাধিক তৃণমূল কংগ্রেস নেতার বাড়িতে অভিযান চালিয়েছেন। একাধিক নেতাকে আগামীকাল তলব করা হয়েছে। গতকাল ২ জন তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে তারা। তাঁদের কাছ থেকে বেশ কিছু নথি উদ্ধার হয়েছে। সেগুলির সূত্র ধরেই এই তল্লাশি অভিযান বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications