অভিষেকের পঞ্চায়েত অভিযান নির্বাচনের আগে, বুথ-সংগঠনকে মজবুত করাই লক্ষ্য
অভিষেকের অভিযান থেমে নেই। তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে নিয়ে যত অস্বস্তিই তৈরি হোক না কোন, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক নিরন্তর তাঁর কাজ চালিয়ে যাচ্ছেন। তাঁর লক্ষ্য পঞ্চায়েত নির্বাচনে চোখ ধাঁধানো ফল করা।
অভিষেকের অভিযান থেমে নেই। তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে নিয়ে যত অস্বস্তিই তৈরি হোক না কোন, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক নিরন্তর তাঁর কাজ চালিয়ে যাচ্ছেন। তাঁর লক্ষ্য পঞ্চায়েত নির্বাচনে চোখ ধাঁধানো ফল করা। সেইজন্য তিনি জেলাওয়াড়ি বৈঠক করে চলেছেন। উত্তরবঙ্গের পর দক্ষিণবঙ্গেও তিনি বিভিন্ন জেলা নেতৃ্ত্বের সঙ্গে বৈঠক করছেন।

রদবদল অভিষেকের সঙ্গে বৈঠকের পর!
বছর ঘুরলেই পঞ্চায়েত নির্বাচনে। তাই আর কোনও কালক্ষেপ করতে চাইছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বসতে চলেছেন পশ্চিম মেদিনীপুর জেলা নেতৃত্বের সঙ্গে। ইতিমধ্যেই বেশ কিছু রদবদল হয়েছে সংগঠনে। ব্লকস্তরে রদবদল হবে খুব শীঘ্রই। পশ্চিম মেদিনীপুরে ওই রদবদল অভিষেকের সঙ্গে বৈঠকের পর হওয়ার সম্ভাবনা।

অভিষেকের সঙ্গে বৈঠক সমস্ত জেলা সংগঠনের
পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূল সাংগঠনিকভাবে শক্তি বাড়াতে চাইছে। সেইসঙ্গে আন্দোলন জারি রাখছে কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে। এই পরিস্থিতিতে অভিষেকের সঙ্গে বৈঠক গুরুত্বপূর্ণ সমস্ত জেলা সংগঠনের ক্ষেত্রেই। এই বৈঠকে শুধু জেলা নেতৃত্বকে ডাকা হচ্ছে তা নয়, ডাকা হচ্ছে বিধায়কদেরও। অভিষেকের সঙ্গে বৈঠকে থাকছেন জেলা চেয়ারম্যানও।

বুথস্তরে দলকে শক্তিশালী করে রাখতে বদ্ধপরিকর
পার্থ চট্টোপাধ্যায় ও অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পর ইডি ও সিবিআই তৎপরতা বেড়েছে। তাঁরা দুর্নীতির তদন্তে বিভিন্ন জেলায় হানা দিচ্ছে। এই অবস্থায় নীচুস্তরে দলকে মজবুত রাখার চ্যালেঞ্জ নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুথস্তরে দলকে শক্তিশালী করে রাখতে বদ্ধপরিকর হয়ে তিনি দফায় দফায় বৈঠক করে চলেছেন।

সংগঠনকে ঢেলে সাজাতে চাইছে তৃণমূল
পঞ্চায়েত ভোটের আগে যাতে কর্মীদের মনোবলে কোনও আঘাত না আসে, সে ব্যাপারে সজাগ দৃষ্টি রয়েছে অভিষেকের। সেই উদ্দেশ্য নিয়েই তিনি জেলার নেতাদের কলকাতায় ডেকে সাংগঠনিক আলোচনার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন। পঞ্চায়েত ভোটের আগে জেলা ও ব্লকস্তরের সংগঠনকে মজবুত করাই তাঁর উদ্দেশ্য। যেখানে যেমন প্রয়োজন, সেখানে তেমন করেই সংগঠনকে ঢেলে সাজাতে চাইছে তৃণমূল।

বিভিন্ন শাখা সংগঠনে রদবদলের পর
উত্তরবঙ্গের জেলাগুলি দিয়ে শুরু করা হয়েছিল এই পর্যালোচনা বৈঠক। পরে শুরু হয়েছিল দক্ষিণবঙ্গের জেলগুলিকে নিয়ে পর্যালোচনা। তবে এর ফাঁকে জেলাস্তরে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনে রদবদল হয়েছে। মহিলা সংগঠন থেকে শুরু করে যুব সংগঠন, শ্রমিক সংগঠন, কৃষক সংগঠনে রদবদল হয়েছে।

পঞ্চায়েত ভোটের দিগনির্দেশনা দেবেন অভিষেক
এবার বেশ কয়েকটি ব্লকে রদবদল করা হতে পারে। দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগমুক্ত দলীয় নেতৃত্ব তৈরি করা তৃণমূলের লক্ষ্য। সেই আঙ্গিকেও রদবদল হতে পারে। আর সেইসঙ্গে বার্তা দেওয়া হচ্ছে পঞ্চায়েত ভোটকে অবাধ ও শান্তিপূর্ণ করতে। কোন কোন রণকৌশল প্রয়োগ করা হবে পঞ্চায়েত ভোটে সে ব্যাপারে দিগনির্দেশনা দেবেন অভিষেক।












Click it and Unblock the Notifications