পঞ্চায়েতেও ‘ভরকেন্দ্র’ নন্দীগ্রাম! একুশে মমতার হার নিয়ে তাৎপর্যপূর্ণ বার্তা অভিষেকের

এই সেই নন্দীগ্রাম। ২০২১-এর ভোটের এপি সেন্টার বা ভরকেন্দ্র হয়ে উঠেছিল. বঙ্গোপসাগর তীরবর্তী পূর্ব মেদিনীপুরের এই এলাকা। যে ভূমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলায় ক্ষমতার অলিন্দে এনেছিল, সেই কেন্দ্রেই হার মানতে হয় তাঁকে। বিতর্কিত সেই হার এখন আদালতে বিচারাধীন।

এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই হারের পর তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে ২০ কিলোমিটার দীর্ঘ পদযাত্রা করলেন। তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে নন্দী্গ্রামে যেন নব জাগরণ হল তৃণমূলের। একুশে বিতর্কিত হারের পর পর পঞ্চায়েত ভোটের প্রাক্কালে নন্দীগ্রামে শক্তি প্রদর্শন করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

একুশে মমতার হার নিয়ে তাৎপর্যপূর্ণ বার্তা অভিষেকের

নন্দীগ্রামে অভিষেকের পদযাত্রায় মানুষের উপস্থিতি দেখে আশ্বস্ত স্বয়ং মমতা বন্যো্দপাধ্যায়। শুভেন্দু-গড়ে অভিষেকের নেতৃত্বে যে হারে মানুষ রাস্তায় নেমেছেন, তা যে তৃণমূলকে পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূলকে অক্সিজেন দেবে তা বলাই যায়। অভিষেক বিপুল মানুষেই ওই উপস্থিত দেখে একুশের ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের হার নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন।

নন্দীগ্রামে বিজেপির শুভেন্দু অধিকারীর বিরু্দ্ধে প্রার্থী হয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ভোটে শেষপর্যন্ত হেরে যান মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নবজোয়ার দেখে অভিষেক বলেন, নন্দীগ্রামের ভিড় বলছে ভোটে, কারচুপি হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই মর্মেই কথা বলেন অভিষেক।

উল্লেক্য, নন্দীগ্রামের নির্বাচনের নিয়ে পরতে পরতে ঘটনাপ্রবাহ চলতে থাকে। ভবানীপুর ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নন্দীগ্রামে প্রার্থী হওয়া, পায়ে চোট পাওয়া। তারপর ভোটের কারচুপির অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধরনা আর শেষে ভোটের ফল প্রকাশের দিন ক্ষণে ক্ষণে ছবি বদলে যাওয়া।

একুশে মমতার হার নিয়ে তাৎপর্যপূর্ণ বার্তা অভিষেকের

নন্দীগ্রামে একেবারে কাঁটে কা টক্কর চলছিল মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর এক সময়ের ডানহাত শুভেন্দু অধিকারীর সঙ্গে। একেবারে শেষল্যাপের ভটো গণনা শেষে জানিয়ে দেওয়া হয়, মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী। সাংবাদিক সম্মেলন করতে শুরু করে দেয় রাজনৈতিক দলগুলি। তারপরই ঘটে বিপত্তি।

নন্দীগ্রামে ভোটের ফল স্থগিত রাখা হয়। লোডশেডিংয়ের জেরে দীর্ঘক্ষণ সার্ভার কাজ করেনি বলে জানানো হয়। শেষে ঘোষণা করা হয় মমতা বন্দ্যোপাধ্যায় নন, জয়ী হয়েছেন শুভেন্দু অধিকারী। এই জয় নিয়ে বিতর্কের অবসান হয়নি আজও, হাইকোর্টে যায় তৃণমূল, আজও তা হাইকোর্টে বিচারাধীন।

একুশে মমতার হার নিয়ে তাৎপর্যপূর্ণ বার্তা অভিষেকের

নির্বাচন কমিশনের ঘোষণা মতো নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী, তিনিই এখন বিরোধী দলনেতা রাজ্য বিধানসভার। তাঁর কেন্দ্রেই অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচারে ঝড় তুললেন। বললেন, গদ্দারদের অবসান হতে চলেছে আগামী দিনে। মানুষই আগামী দিনে জবাব দেবে। নন্দীগ্রাম মীরজাফরদের ভূমি নয়। নন্দীগ্রাম আন্দোলনের ভূমি। শুভেন্দু এই জায়গা থেকেই পদযাত্রা করে অভিষেককে পাল্টা দেবেন ১৬ জুন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+