নন্দীগ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা, শুভেন্দু ও অভিজিৎকে কড়া ভাষায় আক্রমণ
আগামী ২৫ তারিখ তমলুক লোকসভা কেন্দ্রে নির্বাচন। আর তাই ঘিরে রাজনৈতিক পারদ চড়ছে। অভিষেক নন্দীগ্রামে সভা করলেন আজ বুধবার। শুভেন্দু অধিকারীর এলাকায় আরও বেশি আক্রমণাত্মক হয়ে উঠলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কেও এক হাত নিলেন তিনি।
তমলুকে তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে সভা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রাম বাইপাসের মাঠে তিনি সভা করেন। সেই সভায় প্রচুর মানুষ হাজির হয়েছিলেন। সেই ছবিও অভিষেক বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।

মুখ্যমন্ত্রীর দাম কত? এই প্রশ্ন করে বিতর্ক তৈরি করেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নির্বাচন কমিশনের শাস্তি তিনি পাচ্ছেন। আজ বিকেল পাঁচটা পর্যন্ত অভিজিৎ গঙ্গোপাধ্যায় কোন প্রচার করতে পারবেন না। সেই বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আক্রমণাত্মক হয়ে উঠলেন।
অভিষেক এদিন বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দাম জানতে চাইছিলেন এই কেন্দ্রের বিজেপি প্রার্থী। মানুষ এই প্রশ্নের উত্তর দিয়ে দেবে। তাঁর কথায়, " যিনি বাংলার নারীদের লক্ষ্মী ভান্ডার দিয়েছেন। কন্যাশ্রী দিয়েছেন। তাঁর দাম জানতে চাওয়া হচ্ছে। মানুষ ভোট বাক্সে এর জবাব দেবে। "
বরাবর পূর্ব মেদিনীপুরে সভা করার সময় আক্রমণাত্মক থাকেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। অধিকারী পরিবারকে নিশানা করে বক্তব্য রাখা হয়। এদিনও তাঁর নিশানায় শুভেন্দু অধিকারী ছিলেন। নন্দীগ্রামের মাটি কোনওভাবেই ছেড়ে দেওয়া হবে না। তৃণমূলের দুর্জয় ঘাঁটি হল নন্দীগ্রাম। নন্দীগ্রামের মাটি বিজেপির স্বৈরাচারের মাটি নয়।
অভিষেক বলেন, " এক ছটাক জমিও এখানে আমরা কাউকে ছাড়ব না। দুই লাখ ভোটের ব্যবধানে তমলুক থেকে আমাদের মা বোনেরা জেতাবেন।" ২০২১ সালের নন্দীগ্রাম বিধানসভা নির্বাচনের প্রসঙ্গ তুলে ধরেন বন্দ্যোপাধ্যায়।
নন্দীগ্রামের সেই ভোটে চারটি ইভিএম সরিয়ে দেওয়া হয়েছিল। ভোট গণনার সময় লোডশেডিং করানো হয়। তারপর শুভেন্দু অধিকারীকে জয়ী ঘোষণা করা হয়েছিল। নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় বাহিনী বিজেপির হয়ে নন্দীগ্রামে দলদাসের ভূমিকায় কাজ করেছে। এই বক্তব্য এদিকে রাখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এদিন অভিষেক বলেন, " বিধায়ক এতই ভীত তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যান। আবেদন করেন অন্য হাইকোর্টে মামলা সরিয়ে দেওয়া হোক। আদালত কষিয়ে দুই গালে থাপ্পড় মেরেছে। বলেছে কলকাতা হাইকোর্টে মামলা হবে।"












Click it and Unblock the Notifications