অভিজিৎ তুমি তো লোভী তাই বিজেপিতে, পোস্টার পড়ল, এদিকে তৃণমূল উৎখাতের ডাক দিলেন প্রাক্তন বিচারপতি

বিজেপিতে যোগ দিয়ে রাজ্যে তৃণমূল সরকারকে উৎখাত করার ডাক দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি আজ মঙ্গলবার তমলুকে। তার আগেই দেখা গেল প্রাক্তন বিচারপতির বিরুদ্ধে পোস্টার। 'অভিজিৎ তুমি তো লোভী তাই বিজেপিতে৷ জবাব চাইছে মানুষ জবাব দাও।' এই তবে পোস্টার দেখতে পাওয়া গিয়েছে পূর্ব মেদিনীপুরে।

প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যোগ দিয়েছেন বিজেপিতে। তারপর থেকেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক আক্রমণ। তৃণমূল কংগ্রেস অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিশানা করছে প্রতিদিন। তমলুক লোকসভা কেন্দ্র থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপির হয়ে প্রার্থী হবেন। এমন কথাও শোনা যাচ্ছে।

Abhijit Gangopadhyay in Tamluk

ইতিমধ্যেই বিজেপি কর্মী সমর্থকরা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পক্ষে দেওয়াল লিখন শুরু করে দিয়েছেন। বিভিন্ন জায়গায় তাঁর নামে প্রচার চলছে। এর মধ্যেই দেখা গেল এই বিতর্কিত পোস্টার। 'অভিজিৎ তুমি তো লোভী তাই বিজেপিতে৷ জবাব চাইছে মানুষ জবাব দাও।' তৃণমূল কাউন্সিলর ও রাজ্য যুব সহ সভাপতি পার্থসারথি মাইতির নামে এই প্রচার হয়েছে। তেমনই জানা গিয়েছে।

আজ পূর্ব মেদিনীপুরের তমলুকে গিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপির একাধিক কর্মী সমর্থক। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ফুল দিয়ে বরণ করা হয়। গলায় গেরুয়া রঙের উত্তরীয় পরানো হয়। তিনি বিজেপির কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলেন।

তমলুক আসন থেকেই কি প্রার্থী হচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়? এ নিয়ে চূড়ান্ত চর্চা রয়েছে। যদিও অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিজে এই বিষয়ে মন্তব্য করছেন না। মঙ্গলবার তমলুকের মাটি থেকে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করলেন তিনি। 'নো ভোট টু তৃণমূল' এই বার্তা ফের দিয়েছেন তিনি।

বাংলায় জোচ্চুরি, চুরি, জালিয়াতি আর নয়। এবার একটা শুরু করতে হবে। ২০২৬ সালে রাজ্যে বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনে তৃণমূল সরকারকে সরিয়ে বিজেপিকে ক্ষমতায় আসতে হবে। এখন থেকেই বার্তা দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। না হলে পশ্চিমবঙ্গে বাঙালি কিছুতেই বাঁচবে না।

তৃণমূল সরকার এক কোটি টাকা প্রতিদিন চুরি করছে হাজার, বারোশো টাকা দিয়ে। এমন আক্রমণ করলেন রাজ্যের প্রাক্তন বিচারপতি। তৃণমূলের এই চুরিকে ধ্বংস করতে হবে। সিএএ নিয়ে এখনই তাঁর বলার কিছু নেই। মানুষের বক্তব্য আগে শোনা হোক। ঠিক সময় তিনি তাঁর কথা বলবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+