West Bengal News: এগরায় পুর ইঞ্জিনিয়ারের বাড়িতে ৭ কোটি! অবাক মমতার পুলিশই, কেলেঙ্কারি শুনলে অবাক হবেন আপনিও

West Bengal News: ফের রাজ্যে রাশি রাশি টাকার খোঁজ! প্রাক্তন এক পুর ইঞ্জিনিয়ারের বাড়ি থেকে উদ্ধার ৭ কোটি। এখনও পর্যন্ত গণনা চলছে বলেই খবর। ফলে উদ্ধার হওয়া টাকার পরিমান আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। পাশাপাশি তল্লাশিতে কয়েক ভরি সোনার গয়না উদ্ধার হয়েছে বলেও জানা গিয়েছে। সেগুলির আনুমানিক মূল্য কয়েক কোটি হবে বলে জানা যাচ্ছে। ঘটনা কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।

জানা যাচ্ছে, মঙ্গলবার এগরা পুরসভার এক প্রাক্তন ইঞ্জিনিয়ারের বাড়িতে হানা দেয় রাজ্য দুর্নীতি শাখার আধিকারিকরা। এগরা, কলকাতা সহ ওই আধিকারিকের একাধিক বাড়িতে হানা দেন তদন্তকারী আধিকারিকরা। দীর্ঘ তল্লাশিতে এখনও পর্যন্ত ৭ কোটি টাকা নগদ উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে (West Bengal News) ।

West Bengal News

এমনকী প্রায় ২৪ ঘণ্টা হয়ে গিয়েছে তল্লাশি চলছে। একই সঙ্গে টাকা গোনার কাজও চলছে। ফলে সংখ্যাটা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে প্রাক্তন ওই ইঞ্জিনিয়ার নজরে ছিল তদন্তকারী আধিকারিকদের। আর্থিক দুর্নীতির কেলেংকারিতে এগরা থেকে ধূপগুড়িতে ট্রান্সফার পর্যন্ত করে দেওয়া হয়। বর্তমানে সেখানেই থাকেন ওই অভিযুক্ত। কিন্তু এগরায় বড় ভূমিকা তাঁর আছে বলেই খবর।

বিশেষ করে বিভিন্ন টেণ্ডার পাওয়ার ক্ষেত্রে অদৃশ্য হাত ওই ইঞ্জিনিয়ারের কাজ করে বলে অভিযোগ। এমনকি লোহার রড, সিমেন্ট সহ বিভিন্ন সরঞ্জাম কেনার ক্ষেত্রে তাঁর দোকান থেকেই যাতে কেনা হয় সেই নির্দেশও ওই ইওভিজুক্ত দিতেন বলে অভিযোগ।

শুধু তাই নয়, এগরা পুরসভার অধীনে কয়েক লাখ টাকার জল প্রকল্পের কাজ হচ্ছিল। সেখানেও বড় আর্থিক কেলেংকারিতে ওই ইঞ্জিনিয়ারের নাম সামনে আসে বলে অভিযোগ। আর সেই সমস্ত অভিযোগেই এগরা পুরসভা থেকে তাকে বদলি করা হয় বলে দাবি। বিপুল এই টাকা উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে এগরায়। কার্যত বিপুল টাকা উদ্ধারে একেবারে অবাক সে জেলার মানুষ।

বলে রাখা প্রয়োজন, এর আগে নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতার বাড়ি থেকে কোটি টাকার খোঁজ পান এনফোর্সমেন্ট আধিকারিকরা। কার্যত সেটাই প্রথম বাংলার মানুষের কাছে যে কারোর বাড়িতে এত তাকা থাকতে পারে। এবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল বাংলায় (West Bengal News)।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+