25 December: বড়দিনে দিঘা যাওয়ার প্ল্যান? 'বড় উপহার' অপেক্ষা করছে আপনার জন্যে
সামনেই বড়দিন! এরপরেই আসছে নতুন একটা বছর। কার্যত ছুটির মেজাজে মেতে উঠবে বাংলা। আর লম্বা ছুটি মানে বাঙালি ভিড় জমায় দিপুদাতে। অর্থাৎ দিঘা-পুরি কিংবা দার্জিলিংয়ে। আর এই ভিড়কে মাথায় রেখে এই সমস্ত জায়গাকে সাজিয়ে তোলা হয়। বিভিন
সামনেই বড়দিন! এরপরেই আসছে নতুন একটা বছর। কার্যত ছুটির মেজাজে মেতে উঠবে বাংলা। আর লম্বা ছুটি মানে বাঙালি ভিড় জমায় দিপুদাতে। অর্থাৎ দিঘা-পুরি কিংবা দার্জিলিংয়ে। আর এই ভিড়কে মাথায় রেখে এই সমস্ত জায়গাকে সাজিয়ে তোলা হয়। বিভিন্ন ধরণের অনুষ্ঠানের আয়োজনও করা হয়।
তেমনই আগামী ২৫ ডিসেম্বর থেকেই শুরু হয়ে যাচ্ছে দিঘা বিচ ফেস্টিভেল। যা বড়দিনে দিঘা যাওয়ার মজাকে দ্বিগুণ করবে বলে মত একাংশের।

পর্যটকদের জন্য থাকছে বিশেষ উপহার
মূলত দিঘা শংকরপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিচ ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়। প্রত্যেক বছরই এই অনুষ্ঠান হয়ে থাকে। সেই মতো আগামি ২৫শে ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে এই অনুষ্ঠান। আর তা চলবে আগামী ১লা জানুয়ারি পর্যন্ত। তবে এই বছর পর্যটকদের জন্যে বিশেষ কিছু ব্যবস্থা থাকছে। যদিও উদ্যোগক্তারা বলছেন, এটা উপহার! তা সে কি? দিঘা শংকরপুর হোটেলিয়ার্সের পখ্য থেকে জানা যাচ্ছে, বিচ ফেস্টিভ্যালের তরফে অন্যতম আকর্ষণ হবে বিভিন্ন স্বাদের ইলিশ মাছ। কার্যত ইলিশের মেলা বসে যাবে সমুদ্রের ধারে। যা উৎসবে মজাকে কয়েক গুণ বাড়িয়ে দেবে বলেই মত উদ্যোক্তাদের। এই প্রসঙ্গে ইতিমধ্যে উদ্যোগ নেওয়া শুরু হয়েছে।

ইতিমধ্যেই সেই বৈঠক সেরে ফেলা হয়েছে।
প্রসঙ্গত, গত বছর করোনার জন্য বিধিনিষেধ আরোপিত থাকায় ধাক্কা খেয়েছিল পর্যটন ব্যবসাও। কোভিডের চোখ রাঙানিতে বন্ধ রাখা হয়েছিল দিঘা বিচ ফেস্টিভ্যালও। কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণের ফলে নতুন করে এই উৎসব করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে দিঘা শংকরপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের তরফে বিপ্রদাস চক্র বলেন, আগামী ২৫ ডিসেম্বর থেকে দিঘায় ইলিশ উৎসব চালু হচ্ছে। ইতিমধ্যেই সেই বৈঠক সেরে ফেলা হয়েছে। তবে ডিসেম্বরে শেষ সপ্তাহেই এই বিচ ফেস্টিভ্যাল আয়োজিত ইলিশ উৎসবের সঙ্গে যুক্ত হয়ে যাবে দিঘা বিচ ফেস্টিভাল । ফলে পর্যটক যাঁরা এই ফেস্টিভ্যালে অংশ নেবেন তাঁরা নানা ধরনের ইলিশের স্বাদও নিতে পারবেন।

সেজে উঠেছে সৈকত নগরী
সবমিলিয়ে এই বিচ ফেস্টিভেল ঘিরে রবরব সাজ সৈকত নগরী দিঘা জুড়ে। ডিসেম্বরে ফেস্টিভেল এবং ইলিশের স্বাদ নিতে রাজ্যের বিভিন্ন প্রান্তের পর্যটকরা ব্যপক ভিড় জমাবেন বলে আশাবাদী আয়োজকরা। শুধু তাই নয়, এবার রেকর্ড সংখ্যায় মানুষ দিঘাতে আসবে বলে মনে করা হচ্ছে। করোনা অতীত, ফলে নতুন বছরের আগে পর্যটকদের স্বাগত জানাতে তৈরি দিঘা। এই ফেস্টিভেল ঘিরে সতর্ক থাকবে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। সৈকতে অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়ন করা থাকবে অতিরিক্ত পুলিশ বাহিনী।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications