শুভেন্দু অধিকারীর কনভয় অনুসরণ করে শান্তিকুঞ্জে দুই সন্দেহভাজন! কারণ ঘিরে ধোঁয়াশা

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাড়ির সামনে থেকে দুই সন্দেহভাজন যুবকক গ্রেফতার করল পুলিশ। সন্দেহভাজন ওই দুজনের বিরুদ্ধে শুভেন্দু অধিকারীর কনভয় অনুসরণ করার অভিযোগ সামনে এসেছে। একটি বাইক এবং গাড়িকে ও আটক করা হয়েছে বলে জানা

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাড়ির সামনে থেকে দুই সন্দেহভাজন যুবকক গ্রেফতার করল পুলিশ। সন্দেহভাজন ওই দুজনের বিরুদ্ধে শুভেন্দু অধিকারীর কনভয় অনুসরণ করার অভিযোগ সামনে এসেছে। একটি বাইক এবং গাড়িকে ও আটক করা হয়েছে বলে জানা যাচ্ছে। তাতেই সন্দেহভাজন দুই যুবক শুভেন্দু অধিকারীর কনভয়কে ফলো করছিল বলে জানা যাচ্ছে।

শুভেন্দু অধিকারীর কনভয় অনুসরণ করে শান্তিকুঞ্জে দুই সন্দেহভাজ

আর তা করতে করতে একেবারে শুভেন্দু অধিকারীর বাড়ি শান্তিকুঞ্জে ওই দুই যুবক চলে আসে বলে অভিযোগ। আর এরপরেই বিষয়টি নিয়ে সন্দেহহ হয় বিরোধী দলনেতার সঙ্গে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। এরপরে তাঁদের জিজ্ঞেস করা হলে তেমন কোনও উত্তর ওই দুই যুবক দিতে পারেননি বলেই খবর।

আর এরপরেই প্রথমেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাঁদের আটক করে। যদিও পরে কাঁথি থানার হাতে আটক দুই যুবককে তুলে দেওয়া হয় বলে জানা যাচ্ছে। তবে কেন ওই দুই যুবক এভাবে শুভেন্দু অধিকারীর কনভয় অনুসরণ করে শান্তিকুঞ্জ পর্যন্ত পইছে গেলেন তা অবশ্য স্পষ্ট নয়। ইতিমধ্যে ধৃতদের জেরা শুরু করেছে পুলিশ।

কি কারনে তারা শুভেন্দুর কনভয় ফলো করছিল? তাদের আসল উদ্দেশ্যই বা কি ছিল? তা জানার চেষ্টা করছে স্থানীয় পুলিশ প্রশাসন। এমনকি এই দুই সন্দেহ ভাজন ব্যক্তি কে, তারা কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত কিনা সমস্ত বিষয়টি ক্ষতিয়ে দেখছে কাঁথি থানার পুলিশ। তবে গাড়ি থেকে একটি ফাইল উদ্ধার করেছে পুলিশ।

ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। অন্যদিকে আটক দুই যুবকের পরিচয় জানা যায়নি বলে জানা যাচ্ছে। সুত্রের খবর, শুভেন্দু অধিকারীর কনভয়ের পেছন পেছন এই গাড়ী ও বাইকটি এসে কাঁথিতে শান্তিকুঞ্জের সামনে দাঁড়ায়। কয়েক কিমি রাস্তা জুড়ে বিরোধী দলনেতার কনভয় ফলো করেছ ইউ দুই যুবক।

যদিও পরে সিআরপিএফ জওয়ানেরা এদের আটকায়। তাদের জিজ্ঞাসাবাদে দুই যুবক কোন উত্তর দিতে না পারায় কাঁথি থানায় খবর দেওয়া হয় । এর পরেই পুলিশ গিয়ে তাদের গ্রেফতার করে । সেই সাথে বাইক ও গাড়িটিও আটক করেছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি বিরোধী দলনেতা।

যদিও গোটা ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে দাবি পুলিশের। তবে এই ঘটনায় প্রশ্নের মুখে বিরোধী দলনেতার নিরাপত্তা। তবে এই ঘটনার পরেই শুভেন্দু অধিকারীর নিরাপত্তা নিয়ে জেলা প্রশাসনকে আক্রমণ শানিয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+