সোনাগাছিতে ইউটিউব চ্যানেলের উদ্বোধন, সেলিব্রেশনে মাতলেন মদন মিত্র
সোনাগাছিতে শুরু হচ্ছে ইউটিউবার মদন মিত্রের যাত্রা। ফেসবুকে তাঁর জনপ্রিয়তা প্রশ্নাতীত। এবার মদন মিত্রের আত্মপ্রকাশ ইউটিউবার হিসেবে । সোনাগাছির মাটিতেই মদন মিত্রের আত্মপ্রকাশ হল ইউটিউবার হিসাবে। পুজোর শুরু হয় সোনাগাছিতে। সোনাগাছিতে হেরিটেজ স্বীকৃতির সেলিব্রেশনের সঙ্গে সোনাগাছিতে ইউটিউব চ্যানেলের উদ্বোধন হল।

এর আগে খুঁটি পুজোর দিন মদন মিত্র এসেছিলেন এখানে। সেখানে এসেমদন মিত্র বলেছিলেন , 'আমরা জানি এই এলাকায় কী সমস্যা ছিল আগে। সিপিএমের সময় এখানে মেয়েদের গায়ে সিগারেটের ছেঁকা দিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটত। আমি তখন একবার এই এলাকা থেকে নির্বাচনে লড়েছিলাম। জানি কি ছিল এই জায়গা। তার থেকে এখন অনেক ভালো অবস্থায় রয়েছে সোনাগাছি। ছিনতাই কমেছে। সেটা পুরো নির্মূল করার চেষ্টা করছি আর এবারের পুজো সোনাগাছিকে এমন পুজো করতে হবে যে যেন সবাই শুনেই বড় বড় পুজোর মতো এখানেও ঠাকুর দেখতে আসে। এটা আমি দায়িত্ব দিয়ে গেলাম এলাকার কাউন্সিলরকে। আমি নিজে এসে এখানে অঞ্জলি দিয়ে যাব। সবাই মিলে একসঙ্গে আনন্দ করে এই পুজো করব।"
ওইদিন ঢাক বাজিয়ে এবং দুর্গা বন্দনায় শেষ হয় খুঁটি পুজো। এরপরে এলাকার মানুষদের মধ্যে বর্ষার জন্য ছাতা বিতরণ করা হয়। বক্তব্য রাখেন এলাকার কাউন্সিলর। তারপরে বক্তব্য রাখেন বড়তলা থানার ওসি। তিনি কথা বলেন এলাকার ঘটে যাওয়া ছিনতাইয়ের ঘটনা নিয়ে। তিনি বলেছিলেন যে, "আমরা সবসময়েই আছি দুর্বারের পাশে। ছোট থেকে ছোট সমস্যা আমাদের শুধু একবার ফোন করবেন আমরা এখানে এসে হাজির হব। আর এসেও থাকি। তবে যেটা বলার বিষয় সেটা হল আপনাদের সতর্ক হতে হবে। সবাই একসঙ্গে হাত বেঁধে কাজ করলে কারও ক্ষমতা নেই কিছু করার। তবেই এটা পুরোপুরি বন্ধ হবে। তার পাশে আমরা তো আছি, প্রশাসন আছে। চালের মধ্যে থাকে পোকা, চিনিতে পিঁপড়ে থাকে। সেভাবেই আমাদের লড়াইটা লড়তে হবে। আর যদি দুর্গাপুজোর কথা বলা হয় তাহলে বলব যে আমি আগে এখানে কোনওদিন আসিনি, কিন্তু এই বছর এখানকার সমস্ত দায়িত্ব আমার। আমি বলে যাচ্ছি পুজোয় কেউ বাধা দিতে পারবে না। আপনারা বরং এই অঙ্গিকার নিন যে এই বছর পুজোর থিম হবে 'মা'। তাঁকে নিয়েই একটা দারুণ থিম করুন। আমরা সঙ্গে আছি।












Click it and Unblock the Notifications