কালো শাড়িতে রাস্তায় তৃণমূলের মহিলা ব্রিগেড! গ্যাসের দাম বাড়ার প্রতিবাদে থালা-বাসন বাজিয়ে শুরু বিক্ষোভ
আজ আন্তর্জাতিক নারী দিবস। আর আজই গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে পথে নামলেন তৃণমূলের মহিলা কর্মীরা। কলকাতার সুবোধ মল্লিক স্কোয়ারে জমায়েতে কালো শাড়ি এবং কালো পোশাক পরে হাজির হন অনেক মহিলা। থালা-বাসন, খুন্তি বাজিয়ে কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ জানান তাঁরা।

বিক্ষোভে নেতৃত্ব দেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা থেকে চন্দ্রিমা ভট্টাচার্য। একই সমস্যাতে ধরনা মঞ্চেও কালো শাড়ি পরে প্রতিবাদে শামিল হন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীও। তাঁর হাতেও দেখা যায় প্রতীকী গ্যাস সিলিন্ডার।
এর আগের দিন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ধরনা মঞ্চ থেকে গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে কেন্দ্রকে তীব্র আক্রমণ করেছিলেন। তাঁর দাবি ছিল যে, বারবার দাম বাড়ার কারণে সাধারণ মানুষের উপর চাপ বাড়ছে। বুকিংয়ের নিয়ম নিয়েও একাধিক প্রশ্ন তোলেন তিনি।
প্রতি বছর নারী দিবসে মহিলা তৃণমূল কংগ্রেসের বিভিন্ন রকমের কর্মসূচি থাকে। তবে পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন যে, এই বছর গ্যাসের মূল্যবৃদ্ধির সমস্যাকে সেই কর্মসূচিতে আলাদা রাজনৈতিক গুরুত্ব এনে দিয়েছে। সামনে নির্বাচন থাকার কারণে এই প্রতিবাদ রাজ্যের রাজনীতিতে নতুন চাপ তৈরি করতে পারে বলেও মত রাজনৈতিক মহলের।












Click it and Unblock the Notifications