ঘূর্ণাবর্ত নেই, শীত থাকবে মহানগরীতে

গত কয়েকদিন ধরে কলকাতায় তাপমাত্রা ঘোরাফেরা করছে ১৪-১৫ ডিগ্রিতে। আমবাঙালির কাছে এটা যথেষ্টই। দুপুরের দিকে একটু গরম লাগছে বটে, কিন্তু সকাল ও রাতে গায়ে গরম পোশাক চাপাতে হচ্ছে। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম। কলকাতা থেকে দূরবর্তী জেলাগুলিতে যেমন মুর্শিদাবাদ, নদীয়া, বীরভূমে তাপমাত্রা ১১-১২ ডিগ্রিতে ঘোরাফেরা করছে।
হাওয়া অফিসের দাবি, এমন চলতে থাকলে ডিসেম্বরের মাঝামাঝি তাপমাত্রা ১০ ডিগ্রির নীচে নেমে যেতে পারে।












Click it and Unblock the Notifications