পুজোর আগে কি মুক্তি পাবেন পার্থ? শুক্রবার কলকাতা হাই কোর্টে নজর
রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ভাগ্য নির্ধারণের দিন আজ। এদিন সকালে কলকাতা হাই কোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ ঘোষণা করবেন প্রাথমিকে নিয়োগ দুর্নীতির মামলায় তাঁর জামিন সংক্রান্ত রায়। এই মামলায় যদি জামিন মেলে, তবে দীর্ঘ দুইবছর জেলবন্দি থাকার পর মুক্তির পথ খুলবে পার্থর।
ফলে পুজোর আগেই তিনি জেলমুক্ত হবেন কি না, তা নিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে জোর জল্পনা শুরু হয়েছে। ২০২২ সালের জুলাই মাসে প্রথমবার ইডির হাতে গ্রেপ্তার হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগদে প্রায় ৫০ কোটি টাকা, সোনাদানা ও একাধিক সম্পত্তি উদ্ধার হওয়ার পর চাঞ্চল্য ছড়িয়েছিল রাজ্যজুড়ে।

এর পরেই গ্রুপ সি, গ্রুপ ডি, নবম দশম ও একাদশ দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায়ও তাঁর নাম জড়িয়ে যায়। ইডির পাশাপাশি সিবিআইও তাঁকে গ্রেপ্তার করে।
গত দুই বছরে একের পর এক মামলায় জামিনের আবেদন করেছেন পার্থ। সুপ্রিম কোর্ট ইডির মামলায় জামিন দিয়েছে তাঁকে। আলিপুরের বিশেষ সিবিআই আদালতও নবম দশম ও একাদশ দ্বাদশ নিয়োগ দুর্নীতির মামলায় জামিন মঞ্জুর করেছে। তবে প্রাথমিক নিয়োগ মামলাতেই এখনও পর্যন্ত তিনি মুক্তি পাননি। এই একটি মামলাতেই রায় অনিশ্চিত থাকায় জেলে থাকতে হচ্ছে তাঁকে।
আইনি লড়াইয়ের টানাপোড়েনে প্রাথমিকে নিয়োগ দুর্নীতির মামলায় গত ২৭ ডিসেম্বর চার্জশিট দাখিল করেছিল সিবিআই। চার্জশিটে পার্থর পাশাপাশি অয়ন শীল, সন্তু গঙ্গোপাধ্যায় সহ একাধিক নাম রয়েছে। মামলার অন্যতম সাক্ষী হয়েছেন পার্থর জামাই কল্যাণময় ভট্টাচার্য। তার পরেই তাঁর নাম অভিযুক্তদের তালিকা থেকে বাদ দেওয়া হয়।
পার্থর আইনজীবীরা বারবার যুক্তি দিয়েছেন, অন্য অনেক অভিযুক্ত ইতিমধ্যেই জামিন পেয়েছেন। পার্থর শারীরিক অবস্থাও ভালো নয়, তাই তাঁকে জামিন দেওয়া উচিত। কিন্তু সিবিআইয়ের সাফ বক্তব্য, পার্থ নিয়োগ দুর্নীতির 'মূল মাথা'। মন্ত্রিত্ব হারালেও তিনি প্রভাবশালী ব্যক্তি। তাই তাঁকে জেল থেকে বেরোতে দিলে তদন্তে ব্যাঘাত ঘটতে পারে।
গত ১৫ সেপ্টেম্বর এই মামলার শুনানি শেষ হয়েছিল। তবে বিচারপতি শুভ্রা ঘোষ রায় ঘোষণা স্থগিত রেখেছিলেন। অবশেষে শুক্রবার রায় ঘোষণার দিন ধার্য হয়েছে। এই রায় নির্ভর করছে পার্থ চট্টোপাধ্যায়ের ভবিষ্যৎ।
তবে তিনি কি পুজোর আগে মুক্তির স্বাদ পাবেন, নাকি আরও কিছুদিন জেলে কাটাতে হবে। এনিয়ে রাজনৈতিক মহল সহ বিভিন্ন মহলে ইতিমধ্যেই গুঞ্জন শুরু হয়েছে। কেউ কেউ বলছেন, আদালতের রায়েই স্পষ্ট হবে নিয়োগ মামলার অন্যতম বিতর্কিত অধ্যায়ের দিকনির্দেশ। আবার অনেকের মতে, পার্থ বেরোলে এই মামলার তদন্ত আরও কঠিন হয়ে উঠবে।
সব মিলিয়ে শুক্রবার সকালের দিকে রাজ্যের নজর থাকবে কলকাতা হাই কোর্টে।আর এই রায়ই পার্থর ভাগ্য নির্ধারণ করবে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications