'তালপাতার সেপাই' বলে কাকে আক্রমণ করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়? ডায়মন্ড হারবারে প্রার্থী হবেন তিনি?

Abhijit Gangopadhyay: গলায় রীতিমতো আক্রমণাত্মক সুর। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে যোগদান করছেন। তার আগেই নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন সদ্য অবসর নেওয়া কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সাংবাদিক বৈঠকে 'তালপাতার সেপাই' বলে কটাক্ষ করেছেন তিনি।

নিজের বাড়ির সামনেই সাংবাদিক বৈঠক করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দীর্ঘ সময় চলে এই সাংবাদিক বৈঠক। সেখানেই তিনি নাম না করে আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে। তৃণমূল কংগ্রেসের সেনাপতি বলে অভিষেককে অভিহিত করা হয়। তাই নিয়েও কটাক্ষ করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

Abhijit Gangopadhyay

তিনি কোন যুদ্ধ জিতেছেন সেনাপতি হিসেবে? সেই প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন। শুধু তাই নয়, 'তালপাতার সেপাই' বলেও কটাক্ষ করেছেন তিনি। বস্তুতপক্ষে এমন কটাক্ষ এখন অবধি সামনে আসেনি বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভালো। কিন্তু তিনি ভালো নন। এই কথাও অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মুখে শোনা গিয়েছে।

ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবারও লড়াই করবেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে যোগদান করবেন আগামী ৭ মার্চ। বিজেপি চাইলে ভোটে লড়বেন। এই কথাও জানিয়েছেন তিনি। দল বললে তিনি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে প্রার্থী হতে পারেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লক্ষ লক্ষ ভোটে তিনি হারাবেন। এই বার্তা মঙ্গলবার দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

শেখ শাহজাহানকে কেন পুলিশ ধরছে না? সেই প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে করা হয়েছিল। বিচার ব্যবস্থার জন্যই অধরা রয়েছেন শেখ শাহজাহান। আদালতের বক্তব্যের জন্য পুলিশ শেখ শাহজাহানকে ধরতে পারছে না। এই বক্তব্য রেখেছিলেন অভিষেক। এরপর কলকাতা হাইকোর্ট জানিয়ে দেয়, পুলিশ শেখ শাহজাহানকে ধরতে পারে। কোনও বাধা নেই। এরপরেই গ্রেফতার হন শাহজাহান।

বিচার ব্যবস্থা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আগেও প্রশ্ন তুলেছিলেন। বিচারপতি থাকাকালীন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই বিষয়ে যথেষ্ট রুষ্ট হয়েছেন। এবার সেই বিষয়েও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছেন তিনি। বিচার ব্যবস্থা সম্পর্কে তিনি কী জানেন? প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+