প্রাক বর্ষার বৃষ্টি কবে থেকে কলকাতায়? ছাতা কবে বার করবেন?
আগামী সপ্তাহে বর্ষা দক্ষিণবঙ্গে দেখা যাবে। এই কথা আপাতত জানা গিয়েছে। কিন্তু প্রাক বর্ষার বৃষ্টি কবে থেকে হবে? কলকাতা ও আশপাশের অঞ্চল এখনও বৃষ্টি পায়নি। দীর্ঘদিন হয়ে গিয়েছে বৃষ্টি হচ্ছে না মহানগরে। কবে কলকাতায় বৃষ্টি নামবে? সেই প্রশ্ন এখন সব থেকে বেশি ঘুরপাক খাচ্ছে।
গতকাল সন্ধ্যার পরে কলকাতার আকাশে সামান্য মেঘ দেখতে পাওয়া যায়। মিনিট কয়েকের ঝোড়ো হাওয়া দেখতে পাওয়া যায় শহরে। কিন্তু ওই টুকুই, বৃষ্টি আর হয়নি। সাময়িক স্বস্তি মিলেছিল ঠিকই। কিন্তু অস্বস্তি বাড়িয়ে দিয়েছে কিছু সময় পর থেকেই। রবিবার সকালেও পরিস্থিতির কোনও বদল হয়নি। অস্বস্তিসূচক একই রকম জায়গায় রয়েছে।

দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহ নেই এই সময়। কিন্তু প্রবল অস্বস্তি রয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলায় ভয়ঙ্কর আর্দ্রতাজনিত অস্বস্তি। তবে সন্ধের পরে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনাও দেখা যাচ্ছে।
হাওয়া অফিস জানাচ্ছে আগামী ১৮ থেকে ২০ তারিখের মধ্যে বর্ষার বৃষ্টি শুরু হয়ে যাবে দক্ষিণবঙ্গে। শহর কলকাতাতেও বৃষ্টি দেখা যাবে। সেই আশাতেই দিন গুনছে মানুষ। কিন্তু প্রাক বর্ষার বৃষ্টি কবে থেকে হবে? কালবৈশাখী সেই অর্থে এবার পাওয়া যায়নি। বর্ষা শুরুর আগে বেশ কয়েকদিন বৃষ্টি হতে দেখা গিয়েছে অতীতে৷ সেই ঘটনা কবে থেকে শুরু হবে বাংলায়?
আজ রবিবার সন্ধ্যার পরে কি বৃষ্টি হবে? কলকাতার মানুষজন কি ছাতা ব্যবহার শুরু করবেন? সেই প্রশ্নে এখনই কোনও সঠিক বার্তা দেওয়া যাচ্ছে না। কারণ, আগামী কাল সোমবার পর্যন্ত কলকাতাতে বৃষ্টির সম্ভাবনা খুব একটা বেশি দেখা যাচ্ছে না। হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতেও বৃষ্টির তেমন কোনও সম্ভাবনার কথা পাওয়া যাচ্ছে না।
আগামী মঙ্গলবার অর্থাৎ পরশু দিন কলকাতা ও আশেপাশে বৃষ্টির সম্ভাবনা থাকছে। সপ্তাহের মাঝ থেকে বর্ষার বৃষ্টি শুরু হয়ে যাবে দক্ষিণবঙ্গে। আপাতত এই কথা জানাচ্ছে হাওয়া অফিস। রবিবার সকাল থেকেই গুমোট ভাব লক্ষ্য করা গিয়েছে। রোদের তেজ সামান্য কমেছে। কিন্তু ঘাম কমা বন্ধ হয়নি। এ কারণেই অস্বস্তি ক্রমশ বেড়েছে বেলা গড়ানোর মধ্যে দিয়ে।
রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে রয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রির বেশি। বৃষ্টি শুরু হলে আপেক্ষিক আর্দ্রতা কমবে। একথাই স্বাভাবিক। কিন্তু কবে থেকে ধারাবাহিক বৃষ্টি শুরু হবে?
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications